ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করল রিজার্ভ ব্যাংক

15th December 2023 10:39 am Country News
ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করল রিজার্ভ ব্যাংক


কার্ড জালিয়াতির ঘটনার দিনদিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে প্রচুর মানুষের ব্যাঙ্ক থেকে তাদের অজান্তেই প্রচুর টাকা চুরি গেছে। গত বছরে এই জালিয়াতির ঘটনা কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে সামনে এসেছিল। এই ঘটনা দিন দিন বেড়ে চালায় ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হবে এমনটাই জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক।জানুয়ারি মাসেই রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল আগামী ১৬ মার্চ থেকে এই নিয়মটি চালু হবে। সেইমতো গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছেন ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের নতুন নিয়ম। এই নতুন নিয়মে গ্রাহক চাইলে তার নিজের ক্রেডিট ও ডেবিট কার্ড সুইচ অন বা সুইচ অফ করতে পারবে। গ্রাহক কোথায় কোথায় কার্ড ব্যবহার করবে সেই সিদ্ধান্ত সে নিজেই নিতে পারব এবং সেই মতই কার্ড অন-অফ করতে পারবে। রিজার্ভ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুসারে নতুন কার্ড দেওয়ার সময় সেগুলিকে শুধুমাত্র ভারতের এটিএম এবং পিওএস-এ ব্যবহার করার সুবিধা চালু থাকবে। তবে কোনও গ্রাহক যদি অনলাইনে বিদেশে বা বিদেশে উপস্থিত থেকে এবং কনট্যাক্টলেস ব্যবস্থায় ওই কার্ড ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে আলাদা করে ব্যাঙ্কের কাছে তার জন্য আবেদন করতে হবে। এই ব্যবস্থাটির ক্ষেত্রে ঝুঁকি বুঝে সিদ্ধান্ত নেবে রিজার্ভ ব্যাঙ্ক। তবে যে সমস্ত কার্ড গুলি কোনদিন অনলাইনে বা দেশে-বিদেশে ব্যবহার করা হয়নি সেক্ষেত্রে সেই কার্ডগুলো নিজে থেকেই বাধ্যতামূলকভাবে সুবিধা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংঙ্ক। এছাড়া এই কার্ডের মাধ্যমে কোথায় কত টাকা পর্যন্ত লেনদেন করা যাবে সেক্ষেত্রে টাকার একটি নির্দিষ্ট অঙ্ক বেঁধে দেওয়া হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এরজন্য ২৪ ঘণ্টা মোবাইল অ্যাপ্লিকেশন, নেট ব্যাঙ্কিং, এটিএম, ইন্টার-অ্যাক্টিভ ভয়েস রেসপন্সের সুবিধা রাখতে হবে তাদের। কার্ডের নিয়মে যদি কোনরকম বদল হয় তবে সেটি এসএমএস বা ই-মেইলের দ্বারা জানানো হবে গ্রাহকে। তবে প্রিপেইড গিফট কার্ডের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে না।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।