নতুন বছরে নতুন গোয়েন্দা হয়ে ফিরছেন আবীর! ফেলুদা, ব্যোমকেশের সঙ্গে কি মিল আছে?

14th December 2023 11:16 pm Entertainment
নতুন বছরে নতুন গোয়েন্দা হয়ে ফিরছেন আবীর! ফেলুদা, ব্যোমকেশের সঙ্গে কি মিল আছে?


শীতের পড়ন্ত বিকেল। সূর্য প্রায় অস্ত যায় যায়। মাঝগঙ্গায়ে আচমকাই দেখা গেল আবীর চট্টোপাধ্যায়কে৷ দূর থেকে অনেকেই প্রিয় নায়ককে চিনতে পেরে তখন হাত নাড়ছেন৷ কিন্তু সপ্তাহের মাঝে ‘ক্রুজ’-এ কী করছেন আবীর? উপলক্ষ, তাঁর নতুন ছবির গান লঞ্চ৷ ‘হইচই স্টুডিয়ো’র প্রথম ছবি ‘শ্রী স্বপনকুমারের বাদামি হায়নার কবলে’৷ পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবালয় ভট্টাচার্য৷ আর সঙ্গীত পরিচালনা করেছেন অমিত চট্টোপাধ্যায়৷ গঙ্গাবক্ষে মুক্তি পেল ছবির প্রথম গান।

দীপক চট্টোপাধ্যায় হলেন স্বপনকুমারের মস্তিষ্কপ্রসূত একটি চরিত্র৷ অনেকেই গোয়েন্দা চরিত্র বলেই নামকরণ করেন৷ তবে পরিচালক দেবালয় ফেলুদা, ব্যোমকেশের সঙ্গে দীপককে মিশিয়ে ফেলতে নারাজ৷ আনন্দবাজার অনলাইনকে তিনি বললেন, ‘‘এটা কিন্তু ফেলুদাদের মতো গোয়েন্দা চরিত্র নয়৷ আমাদের এই বাস্তব জীবনে অনেক কিছু হারিয়ে ফেলছি৷ এই চরিত্র সেই পুরনো দিনগুলো ফিরিয়ে দেবে।’’

অন্য দিকে আবীরকেও আগে ফেলুদা-ব্যোমকেশ চরিত্রে দেখেছেন দর্শক। প্রসঙ্গ উঠতেই আবীর বললেন, ‘‘আমরা আর কিছু বলতে চাই না৷ এই চরিত্রের সঙ্গে একমাত্র আমার পদবীরই মিল রয়েছে আর কোনও মিল নেই। এই ছবিটা করতে গিয়ে পরিচালকের উপরই পুরোটা ছেড়ে দিয়েছিলাম৷ এ বার দর্শকের প্রতিক্রিয়ার পালা।’’

প্রথম বার বড় পর্দার জন্য গান গাইলেন শিল্পী ঋষি পাণ্ডা৷ আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘আমার কেরিয়ারের প্রথম ছবির গান এই ভাবে লঞ্চ হচ্ছে খুবই উত্তেজিত। মানুষের ভালবাসা পাব আশা করি।’’ ১২ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি।





Others News

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’


দ্য বেঙ্গল ফাইলস' বক্স অফিস কালেকশন: দ্বিতীয় দিনে সামান্য উন্নতি, ২ কোটির বেশি আয় করল বিবেক অগ্নিহোত্রীর ছবি

বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রথম দিনে ছবিটি মাঝারি ব্যবসা করলেও, দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার বক্স অফিসে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, ছবিটি শনিবার ২ কোটিরও বেশি আয় করেছে।

শুক্রবার ছবিটির আয় প্রায় ১.৮ কোটি টাকার কাছাকাছি ছিল। শনিবার ছুটির দিন হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা বেড়েছে, ফলে আয় ২ কোটির বেশি পৌঁছেছে। তবে আগামী কয়েকদিনের আয় নির্ধারণ করবে ছবিটি লম্বা দৌড়ে কতটা এগোতে পারবে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া কেমন হয় এবং এটি বক্স অফিসে কেমন রেসপন্স ধরে রাখতে পারে।