পেটের মেদ নিয়ে অস্বস্তিতে ভুগছেন? কোন খাবারগুলি বেশি খেলে সুফল পাবেন?

10th December 2023 11:55 pm Country News
পেটের মেদ নিয়ে অস্বস্তিতে ভুগছেন? কোন খাবারগুলি বেশি খেলে সুফল পাবেন?


ওজন কমানো সহজ নয়। তবু শরীরচর্চা, কঠোর ডায়েট, আর নিয়ম মেনে খানিকটা হলেও ওজন নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু পেটের মেদ কমানো সবচেয়ে কঠিন। পেটে এক বার মেদ জমতে শুরু করলে সহজে তা কমানো যায় না। তাই পেটে যাতে বাড়তি মেদ জমতে না পারে তা নিয়ে সতর্ক থাকা জরুরি। কিন্তু অনেক সময় সতর্ক থেকেও মধ্যপ্রদেশ বাড়তে থাকে। ক্রমশ স্ফীত হতে থাকে পেটের মেদ। অনেকেই অবশ্য পেটের মেদ কমাতে ভরসা রাখেন যোগাসনে। কিন্তু তাতেও লাভ বিশেষ কিছু হয় না। মেদ ঝরাতে খাওয়াদাওয়ায় রাশ টানা জরুরি। বিশেষ করে পেটে মেদ জমলে বুঝেশুনে খাওয়া জরুরি। তবে কিছু খাবার আছে, যেগুলি খেলে পেটের মেদ দ্রুত ঝরবে।

ইয়োগার্ট

 

ইয়োগার্ট পেটের মেদ ঝরাতে বেশ কার্যকরী। এতে রয়েছে ক্যালশিয়াম, প্রোটিন, ফাইবারের মতো স্বাস্থ্যকর উপাদান। ইয়োগার্ট হল প্রোবায়োটিক উপাদান। হজমের গোলমাল থেকে দূরে থাকতে ইয়োগার্ট সত্যিই সাহায্য করে। তবে ইয়োগার্ট শুধু খেতে হবে। চিনি মিশিয়ে খেলে কোনও লাভ হবে না।

ড্রাই ফ্রুটস

 

মাঝেমাঝেই খিদে পেয়ে যায়, এ দিকে পেটের মেদের কারণে ইচ্ছা থাকলেও সব খাবার খাওয়া যায় না। সে ক্ষেত্রে ড্রাই ফ্রুটস কিন্তু বেশ উপকারী। কাজু, কিশমিশ, আখরোট, কাঠবাদাম খেতে পারেন। এতে মেদ জমার কোনও আশঙ্কা নেই। উপরন্তু বাড়তি মেদ ঝরাতেও সাহায্য করে ড্রাই ফ্রুটস।

রেড বেলপেপার

 

পাস্তা, চাউমিন, চিলি চিকেন সুস্বাদু করে তুলতে রেড বেলপেপার অনেকেই ব্যবহার করেন। রেড বেলপেপার ওজন ঝরাতে সত্যিই দারুণ কার্যকরী। পেটের মেদ কমাতে হিমসিম খেলে ভরসা রাখুন বেলপেপারে। তাতে ওজন ঝরবে দ্রুত। পেটের মেদ নিয়েও আর অস্বস্তিতে পড়তে হবে না।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।