পরিণীতি না বলায় অ্যানিম্যাল-এর নায়িকা রশ্মিকা, কার হাত ঘুরে কপাল খুলল তৃপ্তির?

6th December 2023 12:59 am Country News
পরিণীতি না বলায় অ্যানিম্যাল-এর নায়িকা রশ্মিকা, কার হাত ঘুরে কপাল খুলল তৃপ্তির?


গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ও রণবীর কপূর অভিনীত ছবি ‘অ্যানিম্যাল’। মুক্তির চার দিনের মধ্যেই ভারতীয় বক্স অফিসে প্রায় ২৪০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি দেদার বিতর্কও ঝুলিতে ভরছে বঙ্গার এই ছবি। ছবির মাধ্যমে নাকি উগ্র পৌরুষ, নারীবিদ্বেষ ও হিংসার উদ্‌যাপন দেখিয়েছেন পরিচালক। সমালোচনায় মুখ নেটাগরিকদের একটা বড় অংশ। রণবীরের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন অভিনেত্রী রশ্মিকা মন্দনা। তবে কয়েক দিন আগেই জানতে পারা যায়, রশ্মিকা নন, ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ নাকি ছিলেন পরিণীতি চোপড়া। এ বার খবর, ছবিতে তৃপ্তি দিম্রির বিশেষ চরিত্রের জন্যও নাকি প্রথমে অডিশন দিয়েছিলেন অন্য এক অভিনেত্রী। তিনি কে জানেন?

বলিপাড়ায় কানাঘুষো, বঙ্গার ‘অ্যানিম্যাল’-এর জন্য নাকি অডিশন দিয়েছিলেন বলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান। রণবীর অভিনীত ছবিতে কয়েক মিনিটের জন্য পর্দায় দেখা গেলেও বিশেষ চরিত্রে নজর কেড়েছেন তৃপ্তি। সেই চরিত্রের জন্যই নাকি অডিশন দিয়েছিলেন সারা। তবে খবর, সারার অডিশন নাকি তেমন পছন্দ হয়নি পরিচালকের। উপরন্তু, সারা কতটা বিশ্বাসযোগ্য ভাবে চরিত্রকে ফুটিয়ে তুলতে পারবেন, তা নিয়েও যথেষ্ট সন্দিহান ছিলেন বঙ্গা। অন্য দিকে, তৃপ্তির অডিশন দেখেই নাকি অভিনেত্রীকে মনে ধরেছিল বঙ্গার। রণবীরের সঙ্গে তাঁর রসায়নও বেশ জমেছে পর্দায়।

 

তবে এই খবর প্রকাশ্যে আসার পর তা বিশ্বাস করতে রাজি নন সারার অনুরাগীরা। তাঁদের দাবি, ছবিতে তৃপ্তির চরিত্রের যা মেয়াদ, তাতে এমন ভূমিকার জন্য যে সারা অডিশন দিতেও পারেন— তা মানতেই নারাজ তাঁরা।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।