বিশ্বকাপে হারের খেসারত বদলে গেল টিম ইন্ডিয়ার কোচ রাহুলের বদলে এলেন এই প্রাক্তন

23rd November 2023 6:16 pm Country News
বিশ্বকাপে হারের খেসারত বদলে গেল টিম ইন্ডিয়ার কোচ রাহুলের বদলে এলেন এই প্রাক্তন


বিশ্বকাপ শুরু হওয়ার প্রথম ম্যাচ থেকে শুরু করে শেষের আগে পর্যন্ত ভালো খেললেও শেষ ম্যাচে রক্ষে হলো না। অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। এমন ঘটনা এখনো পিছন তারা করছে দেশের ১৪০ কোটি মানুষের পাশাপাশি টিম ইন্ডিয়ার প্রত্যেক সদস্যকআর এই পরাজয়ের পরই এবার একের পর এক বদল দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ায়।টিম ইন্ডিয়ার কোচ (Coach) হিসাবে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) আগামী দিনে থাকবেন কিনা তা নিয়ে বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই শুরু হয়েছে নানান জল্পনা। কেননা তার মেয়াদ এবার শেষ হতে চলেছে এবং তাকে পুনরায় বিসিসিআই দায়িত্ব দেয় কিনা সে নিয়েই শুরু হয়েছে জল্পনা। অন্যদিকে এই জল্পনার মধ্যেই টিম ইন্ডিয়ার কোচিং দলে এসে গেল বড় পরিবর্তন। রাহুলদের পরিবর্তে এবার কোচিং দলে এলেন ভারতেরই এক প্রাক্তন এবং তার সদস্যরা।বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য রাহুল দ্রাবিড় সহ পুরো কোচিং দলকে আপাতত বসিয়ে দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের এমন পদক্ষেপ যেন ভবিষ্যতেরই ইঙ্গিত দিয়ে রাখল। বিসিসিআইয়ের এমন পদক্ষেপের পর প্রশ্ন উঠছে তাহলে কি রাহুল দ্রাবিড় সহ পুরো দলেরই চাকরি যেতে চলেছে? কেননা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) এবং তার টিমকে। এক্ষেত্রে হেড কোচের ভূমিকায় দেখা যাবে ভিভিএস লক্ষ্মণকে।বিসিসিআইয়ের এমন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে আগামী দিনে টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব বর্তাবে ভিভিএস লক্ষ্মণের উপরই। কেননা আগে রাহুল দ্রাবিড় যা করতেন ঠিক সেই সবই কাজ এখন করছেন লক্ষ্মণ। রাহুল দ্রাবিড়ের হেড কোচ থাকাকালীনও মাঝে মাঝেই টিম ইন্ডিয়া দায়িত্ব সামলাতে হচ্ছে লক্ষ্মণকে। ঠিক এই সকল দায়িত্ব আগে পালন করতেন রাহুল।টিম ইন্ডিয়ার কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি হয়েছিল ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত। বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই চুক্তি শেষ হয়ে গিয়েছে। আপাতত যা জানা যাচ্ছে তাতে রাহুল দ্রাবিড় ।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।