খরচ মাত্র ৫ হাজার শীতে ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা! মন হয়ে যাবে ফুরফুরে

21st November 2023 6:41 pm Country News
খরচ মাত্র ৫ হাজার শীতে ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা! মন হয়ে যাবে ফুরফুরে


আকাশ বাতাস জানান দিচ্ছে শীত (Winter) আসছে। শীত শীত অনুভব হচ্ছে সর্বত্র। ইতিমধ্যে অনেকেই সোয়েটার, কম্বল, জ্যাকেট অবধি বের করে নিয়েছেন গায়ে দেওয়ার জন্যে। বাড়ি বাড়ি বন্ধ হয়ে গিয়েছে ফ্যান, এসি। আর শীতকাল আসা মানেই হল একদম মনোরম আবহাওয়া। আর এই মনোরম আবহাওয়ায় একটু যদি ঘুরতেই না যাওয়া হল তাহলে তা খুব অন্যায়।বহু ভ্রমণপ্রেমী রয়েছেন যারা এই শীতকালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। কারণ শীতকালে বাক্স প্যাটরা গুছিয়ে কোথাও ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা। আপনিও এই শীতকে কাজে লাগিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? তাহলে আর চিন্তা নেই, কারণ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের বেশ কয়েকটি জায়গার সন্ধান দেওয়া হবে যেখানে গেলে আপনার মন ও শরীর দুটোই চাঙ্গা হয়ে যাবে একপ্রকার। তাও আবার বাজেটের মধ্যে ঘুরে আসতে পারবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনি।

বিনসার হিল স্টেশন উত্তরাখণ্ড রাজ্যের একটি ছোট কিন্তু সুন্দর শহর। আলমোড়া থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত বিনসার হিমালয়ের কোলে অবস্থিত তুষারে আবৃত আকর্ষণীয় পাহাড়ের দৃশ্য উপস্থাপন করে। বিনসার ট্যুরিস্ট প্লেস তার ওক, রোডোডেনড্রন, সবুজ তৃণভূমি এবং সুন্দর পাইন গাছের বনের জন্য পরিচিত।

ঋষিকেশঃ ঋষিকেশ উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন জেলায় অবস্থিত একটি বিখ্যাত পর্যটন গন্তব্য। এটি উত্তর ভারতের হিমালয়ের পাদদেশে অবস্থিত, যা 'গাড়োয়াল হিমালয়ের প্রবেশদ্বার' এবং 'বিশ্বের যোগ রাজধানী' হিসাবে পরিচিত। পবিত্র মন্দির, ঘাট, নির্মল আশ্রম এবং চিরসবুজ অরণ্য দ্বারা বেষ্টিত এই শান্ত শহরটি সবার জন্য কিছু না কিছু আছে। আপনি মাত্র ১৫০০ থেকে ২০০০ টাকার টিকিট কেটে অনায়াসেই এখানে পৌঁছে জেতে পারবেন। এখানে ঘর ভাড়াও অনেক কম।হাম্পি: ভারতের কর্ণাটক রাজ্যের তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত একটি বিশাল মন্দির। যা তার সুন্দর এবং বিশাল খোদাই করা মন্দিরগুলির জন্য সারা বিশ্বে বিখ্যাত। বিশেষ করে এখানে নির্মিত বিরুপাক্ষ মন্দিরের জন্য, যা বিজয়নগর সাম্রাজ্যের পৃষ্ঠপোষক দেবতাকে উত্‍সর্গ করা হয়েছে। হাম্পি এখানকার পাহাড় ও উপত্যকার গভীরে অবস্থিত একটি ঐতিহাসিক ।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।