ফাইনালের দিন গ্যালারিতে নজর কাড়লেন ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীরা কার সাজ ছিল সেরার সেরা?

19th November 2023 9:08 pm Country News
ফাইনালের দিন গ্যালারিতে নজর কাড়লেন ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীরা কার সাজ ছিল সেরার সেরা?


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল খেলতে মাঠে নেমেছে ভারতীয় দল। দেশবাসীর মনে একটাই প্রত্যাশা, ২০০৩-এর প্রতিশোধ যেন নিতে পারে ভারতীয় দল। ক্রিকেটারদের উত্‍সাহ দিতে মাঠে এসেছেন তাঁদের স্ত্রীরা। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালরি আলো করে রেখছেন অনুষ্কা শর্মা থেকে আথিয়া শেট্টিরা।ফাইনালে কেমন সাজে ক্যামেরবন্দি হলেন ক্রিকেটারদের স্ত্রীরা, রইল ঝলক।গ্যালারিতে ফ্লোরাল প্রিন্টের ম্যাক্সি ড্রেসে হাজির অনুষ্কা। অনুষ্কার ড্রেসের পেপলাম মিডরিফ প্যাটার্ন আবারও উস্কে দিল অভিনেত্রীর মা হওয়ার জল্পনা। খোলা চুল, ন্যুড মেকআপেই ক্যামেরাবন্দি হয়েছেন অনুষ্কা।ফাইনালে কেমন সাজে ক্যামেরবন্দি হলেন ক্রিকেটারদের স্ত্রীরারইল ঝলক। ছবি: সংগৃহীত।গ্যালারি হাজির কে এল রাহুল-পত্নী আথিয়াও। তার পরনে ব্রাউন ট্রাউজ়ার, সাদা বডিকোন টপ আর তার উপরে গোলাপি রঙের ওভারসাইজড শার্ট। উঁচু করে পনিটেল করেছেন তিনি, সঙ্গে সাদা স্লিং ব্যাগ।গ্যালরিতে রোহিত-পত্নী রীতিকা সাজদের সাজও নজর কেড়েছে। তাঁর পরনে সাদা শর্ট ড্রেস। খোলা চুল, সঙ্গে হলুদ স্লিং ব্যাগ। ভারতে প্রতিটি ম্যাচেই মাঠে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের ফার্স্ট লেডিকে।প্রতিদিনের মতো রবিবারও গ্যালারিতে নজর কেড়েছে রিভাবা জাডেজার সাজ। এ দিনও তিনি শাড়ি পরেই নজর কেড়েছেন সবার। পরনে রঙচঙে শাড়ি, মাথায় ঘোমটা, হাতে ক্লাচ নিয়েই গ্যালারিতে ঢুকলেন জাডেজা-পত্নী।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।