খুচরো ঋণ দেওয়ার জন্য ইতিমধ্যেই পরিচিত নাম হয়েছে ফেডব্যাঙ্ক ফিন্যান্সিয়াল সার্ভিসের (Fedbank Financial Services)। এই আইপিও-তে কেন বিনিয়োগ করবেন ?

17th November 2023 10:47 pm Country News
খুচরো ঋণ দেওয়ার জন্য ইতিমধ্যেই পরিচিত নাম হয়েছে ফেডব্যাঙ্ক ফিন্যান্সিয়াল সার্ভিসের (Fedbank Financial Services)। এই আইপিও-তে কেন বিনিয়োগ করবেন ?


আগামী সপ্তাহে টাটা টেকনোলজিসের আইপিওর (Tata Technologies IPO) পাশাপাশি আসতে চলেছে ফেডারেল ব্যাঙ্কের অধীনস্থ এই আইপিও। খুচরো ঋণ দেওয়ার জন্য ইতিমধ্যেই পরিচিত নাম হয়েছে ফেডব্যাঙ্ক ফিন্যান্সিয়াল সার্ভিসের (Fedbank Financial Services)। 

 

কী কাজ করে এই কোম্পানি 

এই আইপিওটি ফেডব্যাঙ্ক ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড বাজারে নিয়ে আসছে। যা আসলে ফেডারেল ব্যাঙ্কের একটি সহযোগী সংস্থা৷ এই কোম্পানি খুচরো ঋণের উপর বেশি মনোযোগ দেয়। পাশাপাশি সোনার ঋণ থেকে শুরু করে গৃহ ঋণ, সম্পত্তির ভিত্তিতে ঋণ এবং ব্যবসায়িক ঋণ পর্যন্ত দেয় এই ব্যাঙ্ক। গত বছর এই প্রতিষ্ঠানটি সবচেয়ে সস্তায় ঋণ দেওয়ার জন্য খাবরের শিরোনামে এসেছিল। এমএসএমই এবং সোনার ঋণের ক্ষেত্রে এই সংস্থার সুদের হার ছিল দ্বিতীয় সর্বনিম্ন।

 

আইপিও থেকে অনেক প্রত্যাশা

Fedbank Financial Services Limited বাজারে Fed Fina নামেও পরিচিত। এর আইপিও 22 নভেম্বর বুধবার খুলবে। আইপিওটি 24 নভেম্বর পর্যন্ত বিডিংয়ের জন্য খোলা থাকবে। কোম্পানি তার প্রস্তাবিত আইপিওর জন্য 133 টাকা থেকে 140 টাকা মূল্যের ব্যান্ড নির্ধারণ করেছে। এর একটি লটে 107টি শেয়ার রয়েছে। তার মানে বিড করার জন্য কমপক্ষে 14,980 টাকা লাগবে।

 

FedBank Financial Services-এর এই IPO-র আকার প্রায় 1,100 কোটি টাকা হতে চলেছে৷ আইপিওতে 600 কোটি টাকার শেয়ারের একটি নতুন ইস্যু ছাড়া হবে বাজারে। এছাড়াও আইপিওতে বিক্রির অফারও থাকবে। অফার ফর সেল বা OFS এর মাধ্যমে ফেডারেল ব্যাঙ্ক এবং অন্য একটি শেয়ারহোল্ডার ট্রু নর্থ ফান্ড একসঙ্গে প্রায় 3.5 কোটি শেয়ার বিক্রি করবে। সামগ্রিকভাবে কোম্পানি IPO থেকে 1,092.26 কোটি টাকা সংগ্রহ করবে বলে আশা করা হচ্ছে।

 

এখানে মূলধন ব্যবহার করবে

আইপিও থেকে তোলা মূলধন কোম্পানি তার টায়ার-১ মূলধন ভিত্তিকে শক্তিশালী করতে ব্যবহার করবে। এই টাকা কোম্পানি ব্যবসা এবং সম্পদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রমবর্ধমান মূলধনের প্রয়োজনীয়তা পূরণের জন্য ব্যবহার করবে।

 

দেশে কী ভিত্তি রয়েছে এই ফিনসার্ভের

বর্তমানে FedBank Financial Services-এর উপস্থিতি রয়েছে দেশের ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৯১টি জেলায়। দেশে কোম্পানিটির প্রায় ৫৭৫টি শাখা রয়েছে। অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থানের মতো রাজ্য সহ দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারতের বাজারে কোম্পানির শক্তিশালী উপস্থিতি রয়েছে এই আর্থিক প্রতিষ্ঠানের।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।