বাড়ি বসেই তৈরি করতে পারবেন প্যান কার্ড জেনে নিন E PAN Card আবেদন পদ্ধতি

13th November 2023 3:54 pm Country News
বাড়ি বসেই তৈরি করতে পারবেন প্যান কার্ড জেনে নিন E PAN Card আবেদন পদ্ধতি


ভারতের আয়কর দপ্তরের তরফ থেকে প্যান কার্ড জারি করা হয় ভারতের প্রত্যেক মানুষের জন্য। ব্যাঙ্কিং সংক্রান্ত যেকোনো কাজের জন্য ব্যবহার করা হয় প্যান কার্ড। ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে, এফডি অ্যাকাউন্ট খোলা বা ব্যাঙ্কিং লেনদেন সংক্রান্ত যেকোনো কাজ করতে প্যান কার্ড ব্যবহার করা হয়।এরজন্য ফর্ম ফিলাপ করে অ্যাপ্লাই করলেই আপনি প্যান কার্ড পেয়ে যেতে পারেন। তবে যদি আপনার কাছে এতটা সময় না থাকে তাহলে আপনি এখন ইনস্ট্যান্ট প্যান কার্ড বা ই প্যান কার্ড পেয়ে যাবেন শুধুমাত্র আপনার আধার নম্বর দিয়ে। খুব সহজেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। এটা আদতে ইলেকট্রনিক প্যান কার্ড হবে এবং এটি মূলত জেনারেট করা হবে আয়কর দপ্তরের তরফ থেকেই।এই ইলেকট্রনিক প্যান কার্ড ফেসিলিটি মূলত ইনস্ট্যান্ট প্যান কার্ড বা ই প্যান কার্ড নামে পরিচিত। যার কাছে এই মুহূর্তে আধার কার্ড রয়েছে তারা শুধুমাত্র এই প্যান কার্ডের জন্য এপ্লাই করতে পারেন। এই প্যান কার্ড আপনারা পেয়ে যাবেন একেবারে পিডিএফ ফরমেটে। এই প্যান কার্ডে আপনারা ডিজিটাল সিগনেচার দেখতে পাবেন আপনার নিজের। আপনার আধার কার্ডের কেওয়াইসি ডেটা অনুযায়ী এই প্যান কার্ড তৈরি করা হবে। যারা ভারতের ট্যাক্স দিয়ে থাকেন তাদের জন্য এই প্যান কার্ড ফেসিলিটি নিয়ে এসেছে ভারতীয় আয়কর দপ্তর। তবে কি করে তৈরি করবেন এই ই প্যান কার্ড? আপনার জন্য রইলো বিস্তারিত স্টেপ বাই স্টেপ গাইড।১) প্রথমে ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান।২) এরপর ই ফাইলিং পোর্টালের হোমপেজে গিয়ে ই-প্যান অপশনটি ক্লিক করুন।৩) নতুন পেজে আসলে ই-প্যান বাটনে ক্লিক করুন।৪) এরপর নির্দিষ্ট জায়গাতে আপনার বারো সংখ্যার আধার নম্বর এন্টার করুন। তারপর চেকবক্স কনফার্ম করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন।৫) এরপর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে, এটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে আপনি আধার নম্বর ভেরিফাই করে ফেলুন। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনি একটি অ্যাকনলেজ নাম্বার পেয়ে যাবেন।৬) তবে মাথায় রাখবেন এই কাজটা করার জন্য কিন্তু আগে থেক





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।