টাইগারের কাউন্ট ডাউন শুরু প্রথম সপ্তাহেই ৩০০ কোটির ব্যবসা সম্ভাবনা

10th November 2023 5:15 pm Country News
টাইগারের কাউন্ট ডাউন শুরু  প্রথম সপ্তাহেই ৩০০ কোটির ব্যবসা সম্ভাবনা


সলমন খানের টাইগার থ্রি নিয়ে কাউন্ড ডাউন শুরু হয়ে গিয়েছে। মুক্তির আগেই বক্স অফিসে ধামাকা হবে বলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ট্রেড অ্যানালিসিস্টরা দাবি করতে শুরু করেছেন সলমন খানের টাইগার থ্রি প্রথম সপ্তাহেই ৩০০ কোটি টাকার কালেকশন করবে।দীপাবলি স্পেশাল ধামাকা নিয়ে নিয়ে আসছে টাইগার-৩।১২ তারিখ মুক্তি। ইতিমধ্যেই ১০০ কোটি টাকার অ্যাডভান্স বুকিং হয়ে গিয়েছে টিকিট। সকাল ৭টা থেকে শুরু হচ্ছে শো। যদিও শাহরুখের সিনেমা অনেক আগে থেকেই শুরু হচ্ছে। টাইগার ৩ জওয়ানের মতো তিনটি ভাষায় মুক্তি পাচ্ছে। যদিও মুক্তির আগে থেকেই শাহরুখের সঙ্গে সলমনের তুলনা চলছে। কারণ শাহরুখের পর পর দুটি সিনেমা বক্স অফিসে ধামাকা দিয়েছে। কয়েকশো কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে শাহরুখের পাঠান এবং জওয়ান। বিশেষ করে জওয়ান তো গ্লোবাল বক্স অফিস কালেকশনে রেকর্ড গড়েছে। ১১০০ কোটির কালেকশন করেছে সিনেমাটি।১২ নভেম্বর সকাল ৭টা থেকেই সিনেমাহলে ছুটবেন সলমন খান অনুরাগীরা। টাইগার ৩ ফের একবার সলমন খান ক্যাটরিনা কাইফের জুটিকে দেখা যাবে। একই ভাবে দেখা যাবে শাহরুখ খান এবং হৃত্বিক রোশনকে। শাহরুখ খানের জওয়ান সিেনমায় দেখা গিয়েছিল সলমন খানকে। সেই একই ভাবে শাহরুখ খানকে দেখা যাবে সলমন খানের সিনেমা টাইগার-৩তে।এই সিনেমার আরেকটা ধমাকা হল অরিজিত্‍ সিংয়ের গান। দীর্ঘ ৯ বছর পর ফের সলমন খানের সিনেমায় গান করেছেন অরিজিত্‍ সিং। এতোদিনের পুরনো বিবাদ মিটিয়ে ফের দুই শিল্পী এক জায়গায় কাজ করেছেন। এই নিয়ে নতুন আকর্ষণ রয়েছে দর্শকদের মধ্যে।



 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।