Flutrr এর সাফল্য অব্যাহত ভারতীয় স্থানীয় ভাষার ডেটিং অ্যাপ Flutrr ৪ কোটি টাকার বিনিয়োগ সুনিশ্চিত করেছে

6th November 2023 8:02 pm Country News
Flutrr এর সাফল্য অব্যাহত ভারতীয় স্থানীয় ভাষার ডেটিং অ্যাপ Flutrr ৪ কোটি টাকার বিনিয়োগ সুনিশ্চিত করেছে


অনলাইন ডেটিং একটি বৃহত্তর ক্ষেত্র এবং প্রশ্নাতীতভাবে এই ক্ষেত্রে Flutrr খুব কম সময়ের মধ্যে একটি অত্যন্ত প্রভাবশালী ছাপ রেখেছে। সংখ্যার নিরিখে বলতে গেলে Flutrr app এখনো পর্যন্ত ৬,০০,০০০ -এরও বেশি ইউজার ডাউনলোড করেছেন এবং এর মোট সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৪,০০,০০০ এরও বেশি।তবে, Flutrr-র সাফল্য শুধু সংখ্যায় নয়, ভারত জুড়ে বিভিন্ন জাতি সম্পর্ক স্থাপনে।সদ্যসমাপ্ত প্রি-সিরিজ রাউন্ডে Flutrr প্রায় ৪ কোটির কিছু বেশি বিনিয়োগ সুনিশ্চিত করেছে এবং এই সাম্প্রতিকতম প্রি-সিরিজ রাউন্ডে Times of India Group এবং Chennai Angels মতো সংস্থারা নেতৃত্ব দিয়েছে। এই বিনিয়োগ নিসন্দেহে ভারতের স্থানীয় ভাষায় প্রচলিত অনলাইন ডেটিং এর ক্ষেত্রে Flutrr-র অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে।Flutrr এর যাত্রা শুরু হয় ২০২১ সালে, প্রতিষ্ঠাতা কৌশিক বন্দ্যোপাধ্যায় হাত ধরে, মূলত ভারতে সামাজিক নেটওয়ার্কিং কে পুনর্নির্মাণ করার লক্ষ্যে। কৌশিকের কথায়, "সাধারণভাবে ভারত বলতে আমরা ভারতের বড় শহরের কথা নয়, "ছোট শহরের ভারতকে" বুঝি, যেখানে প্রায় ৫০ কোটির বেশি এমন যুবক-যুবতী রয়েছেন যারা ইংরেজি ভাষায় তেমন দক্ষ নন এবং তারা স্থানীয় ভাষাতেই বেশি সাবলীল। এমতবস্থায়, 'জিও ইফেক্ট' ভারতের বড়-ছোট মিলিয়ে প্রায় সমস্ত শহর এমনকি গ্রামেও ইন্টারনেটকে সহজলভ্য করেছে খুব আকর্ষণীয় এবং কম দামে। এই ডিজিটাল বিপ্লবের ফলে অনলাইন ডেটিংএর মানে নতুন করে ভাবতে হয়ছে এবং Flutrr এই পরিবর্তনের অগ্রদূত হয়ে এখনো পর্যন্ত মোট ১৬ টি ভারতীয় ভাষায় ডেটিং অ্যাপ প্রয়োজনা করেছে, যাতে ভারতের যুবক-যুবতীরা তাদের মাতৃভাষায়, সাবলীল ভাবে তাদের সম্ভাব্য রোমান্টিক জীবনসঙ্গীদের সাথে যোগাযোগ করতে পারেন"।Flutrr এর মুল উদ্দেশ্য শুধু ব্যবহারকারী সংখ্যা বাড়ানোতেই সীমাবদ্ধ, এমনটা নয়, বরঞ্চ তাদের নিরাপত্তা, সুলভ্যতা এবং সংলাপের অভিজ্ঞতাকে মধুর করে তোলাও, যা Flutrr করেছে তাদের প্লাটফর্মেকে আরও ইন্টারএক্টিভ এবং তদনুযায়ী ব্যাবহারকারিকে অর্থপূর্ণ অভিজ্ঞান প্রদানের মাধ্যমে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।