ইডেনে টিকিটের হাহাকার বিক্রিতে অস্বচ্ছতার অভিযোগ CAB-কে নোটিস পুলিশের

2nd November 2023 1:17 pm Country News
ইডেনে টিকিটের হাহাকার বিক্রিতে অস্বচ্ছতার অভিযোগ CAB-কে নোটিস পুলিশের


টিকিট পাচ্ছেন না বিধায়করাও। রবিবারের ম্যাচের জন্য বিধায়কদের যাতে অন্তত একটি করে টিকিট দেওয়ার ব্যবস্থা করা হয়, সিএবি-কে সেই অনুরোধ জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর এসবের মধ্যেই কলকাতা পুলিশের নোটিস গেল সিএবির কাছে। ইডেনের ম্যাচে টিকিট বিক্রি ঘিরে অস্বচ্ছতার অভিযোগ উঠে এসেছে। এক ক্রিকেটপ্রেমী ময়দান থানায় টিকিট বিক্রি ঘিরে অস্বচ্ছতার অভিযোগ তুলে নালিশ জানিয়েছেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই সিএবিকে নোটিস পাঠানো হয়েছে ময়দান থানার তরফে।অভিযোগকারীর বক্তব্য, অনলাইনে ম্যাচের টিকিট যে সংস্থার তরফে বিক্রি করা হচ্ছে, সেখানে বিবিধ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এরফলে সাধারণ ক্রিকেটপ্রেমীরা ম্যাচের টিকিট পাচ্ছেন না। শুধু তাই নয়, অভিযোগকারীর আরও বক্তব্য এই ঘটনার পিছনে অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থা, বিসিসিআই ও সিএবির একাংশের হাত থাকতে পারে। তিনি সন্দেহ করছেন, ইচ্ছাকৃতভাবে একটা বড় অংশের টিকিট আলাদা করে সরিয়ে রাখা হয়েছে যাতে সেগুলি পরে কালোবাজারি করা যেতে পারে। সেই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ময়দান থানার পুলিশ।পুলিশের তরফে ইতিমধ্যেই সিএবিকে নোটিস পাঠানো হয়েছে। আগামিকাল বৃহস্পতিবার সিএবির তরফে কোনও প্রতিনিধিকে ময়দান থানায় হাজির হয়ে তদন্তে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। এর পাশাপাশি যে সংস্থা অনলাইনে বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রি করছে, সেই সংস্থাকেও নোটিস পাঠিয়েছে পুলিশ। তাদেরও আগামিকাল থানায় গিয়ে তদন্তে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে খবর, সিআরপিসির ৯১ নম্বর ধারায় ডেকে পাঠানো হয়েছে। অর্থাত্‍, নথি-সহ ময়দান থানায় উপস্থিত থাকতে বলা হয়েছে।এই নিয়ে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “ময়দান থানা কলকাতা: রবিবার বড় ম্যাচ রয়েছে ইডেনে। ক্রিকেটের নন্দনকাননে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মহারণ। কিন্তু সেই ম্যাচের টিকিটের জন্য চারিদিকে হাহাকার। একটা টিকিটের জন্য হাপিত্যেশ করছে সাধারণ দর্শকরা।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।