ত্বকের ক্যান্সার সারিয়ে দিতে পারবে ছোট্ট একটা সাবান! ১৪ বছরের হেম্যান বেকেলে-র বিস্ময়কর আবিষ্কার

26th October 2023 2:12 pm Country News
 ত্বকের ক্যান্সার সারিয়ে দিতে পারবে ছোট্ট একটা সাবান! ১৪ বছরের হেম্যান বেকেলে-র বিস্ময়কর আবিষ্কার


ক্যান্সার কী? কীভাবে এই রোগ ধীরে ধীরে মানুষের শরীরকে টেনে নিয়ে যায় মৃত্যুর দিকে? যে পথে ক্যান্সার একটা গোটা শরীরকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়, সেই প্রক্রিয়ার মধ্যে বাধা সৃষ্টি করা গেলেই কি মৃত্যু আটকানো যাবে? এই বিষয়গুলি নিয়েই মাথা ঘামানো শুরু করেছিল ১৪ বছরের বালক। যে বয়সে শিশুরা খেলায় মত্ত থাকে, অথবা কেউ কেউ ক্লাসে ফার্স্ট-সেকেন্ড হয়, সেই বয়সেই গোটা বিশ্বের টনক নড়িয়ে দিয়েছে আমেরিকার নবম শ্রেণীর ছাত্র।ভার্জিনিয়ার আন্নানডেল-এর বাসিন্দা এবং উডসন হাই স্কুলের এই কৃতী পড়ুয়ার নাম হেম্যান বেকেলে। প্রোগ্রামার- পাইথন, লুয়া, জাভাস্ক্রিপ্ট এবং সি-তে সাবলীল, মেডিসিন, প্রোগ্রামিং এবং এর প্রভাব তৈরির বিষয়ে আগ্রহী গবেষক এই বিস্ময়কর বালক হঠাত্‍ করেই আবিষ্কার করে ফেলেছে মারণ ক্যান্সারকে রোধ করার উপায়, তা-ও আবার ছোট্ট একটা সাবান দিয়ে!প্রায় ৯ জন প্রতিযোগীদের প্রতিদ্বন্দ্বীতায় অংশ নিয়েছিল হেম্যান, লক্ষ্য ছিল আমেরিকার অপ্রাপ্তবয়স্ক সেরা বিজ্ঞানী হয়ে ওঠা। আমেরিকার 3M নামে এক সংস্থার তরফে আয়োজিত এই প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতে নেওয়ার পর তার আবিষ্কার এখন সারা বিশ্বের দরবারে সেরার শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে। ক্যান্সার ত্বকের ডেনড্রাইটিক কোষগুলিকে নষ্ট করে দেয়, এই কোষ ত্বককে সুরক্ষিত রাখে। এই কোষের ক্ষমতা নষ্ট হয়ে গেলেই ত্বকে পচন ধরতে শুরু করে। এই বিষয়টি মাথায় রেখেই হেম্যান মোট ৩টি উপাদান দিয়ে এমন একটি সাবান তৈরি করেছেন, যেটি ডেনড্রাইটিক কোষগুলিকে পুনরায় সক্রিয় করে রোগ-প্রতিরোধী ক্ষমতা পুনরুজ্জীবিত করে।স্কিন ক্যান্সারের অস্ত্রোপচারের গড় মূল্য প্রায় ৩৪ লক্ষ টাকা। অপরদিকে, হেম্যানের তৈরি সাবানের একেকটা বারের দাম মাত্র ৪২ টাকা করে। তিনটি উপাদান - স্যালিসিলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড এবং ট্রেটিনোইন দিয়ে তৈরি তার এই সাবান, যা ত্বকের বাইরের স্তরগুলিকে ভেঙে দিয়ে ক্যান্সারকে নির্মূল করতে পারবে। বেকেলে জানিয়েছে যে, একটি প্রেসক্রিপশন অনুসরণ করে, সাবানটি প্রতি দু'দিন অন্তর অন্তর ত্বকে প্রয়োগ করা যেতে পারে। এই অভাবনীয় আবিষ্কারের পুরস্কার-স্বরূপ সে জিতে নিয়েছে প্রায় ২৫ হাজার ডলার বা ২০ লক্ষ ৭৯ হাজার টাকা। পুরস্কারের অর্থ সে এই সাবানের স্বত্বাধিকার হিসেবে সুরক্ষিত রাখার পরিকল্পনা করেছে।

 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।