দুর্দান্ত ফিচারের সঙ্গে কিলার লুকে বাজারে লঞ্চ হলো রিয়েলমির নতুন স্মার্টফোন

26th October 2023 1:57 pm Country News
দুর্দান্ত ফিচারের সঙ্গে কিলার লুকে বাজারে লঞ্চ হলো রিয়েলমির নতুন স্মার্টফোন


১০ হাজার টাকার চেয়েও সস্তা Realme Narzo N53 যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠছে। এতদিন ফোনটি শুধুমাত্র 4GB RAM এবং 6GB RAM মডেলে সেল করা হত, এবার এই ফোনের নতুন 8GB RAM ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। উত্‍সবের মরশুমে কম দামের মধ্যে এটি একটি ভালো স্মার্টফোন অপশন হয়ে উঠতে পারে।চলুন দেখে নেওয়া যাক Realme Narzo N53 এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।Realme Narzo N53 ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট 8,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্ট 6GB RAM + 128GB মেমরি সহ পেশ করা হয় এবং এই মডেলের দাম রাখা হয় 10,999 টাকা। Realme Narzo N53 ফোনের নতুন 8GB RAM + 128GB মডেল 11,999 টাকা দামে পেশ করা হয়েছে।দীপাবলি উপলক্ষে ব্র্যান্ডের পক্ষ থেকে তাদের এই ফোনের দামে 2,000 টাকা পর্যন্ত বেনিফিট দেওয়া হচ্ছে। ফোনের 4GB RAM মডেলে 1,000 টাকা এবং 6GB RAM ভেরিয়েন্টে 1,500 টাকা ছাড় দেওয়া হচ্ছে। নতুন 8GB RAM ভেরিয়েন্টের ক্ষেত্রে 1,000 টাকা ছাড় এবং 1,000 টাকা কুপন দেওয়া হচ্ছে। ফলে Realme Narzo N53 ফোনের 8GB RAM মডেলের এফেক্টিভ প্রাইস 9,999 টাকা হয়ে গেছে।Realme Narzo N53 এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: Realme Narzo N53 ফোনে 6.74 ইঞ্চির ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে/ এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেট, 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 450 নিটস ব্রাইটনেস এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে।প্রসেসর: এই ফোনটি Unisoc T612 অক্টাকোর প্রসেসরে কাজ করে। স্টোরেজ: এই ফোনটিতে 6GB virtual RAM ফিচার রয়েছে। ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Narzo N53 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 77° ফিল্ড অফ ভিউ সাপোর্টেড 50 মেগাপিক্সেল প্রাইমারি 5পি লেন্স রয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।ব্যাটারি: Realme Narzo N53 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি রিভার্স চার্জ করতে সক্ষম। সিকিউরিটি: ফোনটিতে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাত্নের পাশাপাশি ফেস আনলক ফিচার দেওয়া ।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।