কারোর কব্জি জখম, কাউকে হুল ফোটালো মৌমাছি! হার্দিক ছাড়াও ৪ ভারতীয় ক্রিকেটার চোটের কবলে

22nd October 2023 10:30 am Country News
কারোর কব্জি জখম, কাউকে হুল ফোটালো মৌমাছি! হার্দিক ছাড়াও ৪ ভারতীয় ক্রিকেটার চোটের কবলে


নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) নামার আগে একের পর এক সমস্যা বেড়ে চলেছে রোহিত শর্মার (Rohit Sharma)। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তিনি যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামতে পারবেন না সেটা বিসিসিআই (BCCI) নিশ্চিত করে দিয়েছে।ফলে ভারতীয় দলের (Indian Cricket Team) উইনিং কম্বিনেশন চেঞ্জ করতেই হচ্ছিল এই মুহূর্তে অসাধারণ ফর্মে থাকা টম ল‍্যাথামদের বিরুদ্ধে।কিন্তু এখন ভারতীয় দলের সমস্যা আরও বাড়লো। হার্দিক পান্ডিয়া না থাকায় ফিনিশার হিসেবে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দলে নেওয়ার পরিকল্পনা হয়েছিল। কিন্তু আচমকাই অনুশীলনের সময় কব্জিতে মারাত্মক চোট পেয়েছেন তিনি। নিউজিল্যান্ড ম্যাচের কোনওভাবেই মাঠে নামা হবে না তার।এই সমস্যার সমাধান করতে পারতেন ঈশান কিষাণ (Ishan Kishan)। কিন্তু তিনি আবার একটি অদ্ভুত বিপদে জড়িয়ে পড়লেন। ম্যাচের আগের দিন মাথায় মৌমাছির কামড় খেলেন এই ভারতীয় উইকেটরক্ষক। তার ম্যাচে নামা নিয়ে দেখা গেল প্রবল অনিশ্চয়তা। সম্পূর্ণ সুস্থ না হলে তাকে নামানো মানে আখেরে ভারতীয় দলের ক্ষতি হওয়া।এছাড়া শোনা যাচ্ছে রবীন্দ্র জাদেজাও (Ravindra Jadeja) চোট পেয়েছেন। হাঁটুর সমস্যায় ভুগছেন তিনি। এমনিতে হয়তো তাকে মাঠে নামানোর ঝুঁকি নিতেন না রোহিত, কিন্তু এমন পরিস্থিতিতে যেখানে একাধিক ক্রিকেটের অনুপস্থিত সেখানে শোনা যাচ্ছে যে চোট নিয়েই মাঠে নামানো হতে পারে এই ভারতীয় অলরাউন্ডারকে। সমর্থকরা আশা করবেন যাতে এর থেকে আরও কোন বড় সমস্যা না তৈরি হয় তাদের জন্য।প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে চোট পেয়েছেন বিরাট কোহলিও (Virat Kohli)। নিজের বাঁ পায়ের খাইয়ে ব্যাটিং অনুশীলন করার সময় বল লেগে চোট পেয়েছেন তিনি। তবে তার চোট গুরুতর নয়। দলের স্বার্থেই দই সামান্য চোট নিয়ে বিরাট কোহলি অতি সহজেই মাঠে নামতে পারবেন। কিন্তু ভারতের প্রতিপক্ষ হল নিউজিল্যান্ড। ভারতের মতোই নিজেদের প্রথম চারটি ম্যাচে দাপট দেখিয়ে জয় পেয়েছে কিউয়িরা। ভাঙাচোরা ভারতীয় দল তাদেরকে কি আটকাতে পারবে ধর্মশালার মাটিতে। 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।