নয়া KYC গাইডলাইন জারি করল রিজার্ভ ব্যাঙ্ক

20th October 2023 3:35 pm Country News
নয়া KYC গাইডলাইন জারি করল রিজার্ভ ব্যাঙ্ক


গ্রাহক যাচাইকরণ ব্যবস্থাকে শক্তিশালী করতে নতুন কেওয়াইসি গাইডলাইন জারি করল রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে এই গাইডলাইন মানতে হবে। পাশাপাশি সময়ে সময়ে কেওয়াইসি আপডেট করার কথাও বলা হয়েছে।কেওয়াইসি সংক্রান্ত 'মাস্টার' নির্দেশিকা সংশোধন: একাধিক পর্যালোচনার পর রিজার্ভ ব্যাঙ্ক কেওয়াইসি সংক্রান্ত 'মাস্টার' নির্দেশিকা সংশোধন করল।ব্যাঙ্ক, এনবিএফসি এবং আরবিআই-এর আওতাধীন অন্যান্য সংস্থাগুলিকে নির্ধারিত পদ্ধতি অনুযায়ী গ্রাহকদের এই বিষয়ে জানাতে হবে।কেন পরিবর্তন করা হল: অ্যান্টি মানি লন্ডারিং নিয়ম, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ) এবং গণবিধ্বংসী অস্ত্র এবং তাদের ডেলিভারি সিস্টেম (বেআইনি কার্যকলাপে নিষেধাজ্ঞা) আইন সম্পর্কিত সরকারের নতুন নির্দেশের পরে আরবিআই এই সংশোধনী নিয়ে এল।এফএটিএফ-এর সুপারিশের ভিত্তিতে তৈরি নির্দেশিকা: রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে এফএটিএফ (ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স)-এর সুপারিশ অনুসারে কিছু নির্দেশনা আপডেট করা হয়েছে।সাবধান; এই স্পাইওয়ার চুরি করতে পারে টাকা এবং রেকর্ড করতে পারে ফোন কল, এই ভুল যেন না হয়সর্বশেষ মাস্টার নির্দেশাবলীতে বলা হয়েছে যে কে ওয়াইসি-এর পর্যায়ক্রমিক আপডেটের জন্য ব্যাঙ্ক এবং নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে ঝুঁকি-ভিত্তিক পদ্ধতি পরিবর্তন করতে হবে।গ্রাহক সম্পর্কিত সঠিক তথ্য নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে যেখানে ঝুঁকি বেশি।প্রসঙ্গত, কেওয়াইসি হল 'নো ইওর কাস্টমার' বা 'আপনার গ্রাহককে জানুন'। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যাঙ্ক গ্রাহকের পরিচয় এবং ঠিকানা সম্পর্কিত তথ্য পায়। ব্যাঙ্কিং পরিষেবার যাতে অপব্যবহার না হয় তা নিশ্চিত করতেই এই প্রক্রিয়া চালু করা হয়েছে। অ্যাকাউন্ট খোলার সময়ই ব্যাঙ্কগুলিকে কেওয়াইসি ডিটেলস দিতে হয় এবং একটা সময় অন্তর আপডেট করতে হয়।
 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।