বিশ্বকাপের মাঝেই বাজল অন্য আইপিএলের ঢাক, কোন দলে কে খেলবেন ঠিক হয়ে গেল এখনই

19th October 2023 9:57 pm Country News
বিশ্বকাপের মাঝেই বাজল অন্য আইপিএলের ঢাক, কোন দলে কে খেলবেন ঠিক হয়ে গেল এখনই


মেয়েদের আইপিএলের দলগুলি কোন কোন ক্রিকেটারকে ধরে রাখবে, সেই তালিকা জানিয়ে দিল। গুজরাত জায়ান্টস অবশ্য ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। এই বছর থেকে শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ। ছেলেদের আইপিএলের মতোই মহিলা ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়া লিগের দ্বিতীয় বছরের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।খুব শীঘ্রই হবে নিলাম।দিল্লি ক্যাপিটালস দলে ২০ জন ক্রিকেটারকে ধরে রাখা হয়েছে। সেই তালিকায় রয়েছেন বাংলার তিতাস সাধুও। ১৫ জন ভারতীয় এবং পাঁচ জন বিদেশি ক্রিকেটারকে রেখে দিয়েছে দিল্লি। কিন্তু গুজরাত ছেড়ে দিয়েছে জর্জিয়া ওয়ারহাম, অ্যানাবেল সাদারল্যান্ড, কিম গার্থ এবং সোফিয়া ডাঙ্কলের মতো বিদেশি ক্রিকেটারকে। তবে চোট পেয়ে ছিটকে যাওয়া বেথ মুনির বদলে দলে আসা লরা ওলভারদতকে রেখে দিয়েছে গুজরাত। গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স মাত্র চার জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। তাঁদের মধ্যে প্রায় কেউই ম্যাচ খেলার সুযোগ পাননি। মুম্বইয়ের হাতে মাত্র ২ কোটি ১০ লক্ষ টাকা আছে। সেই টাকা দিয়ে পাঁচ জন ক্রিকেটার কিনতে পারবে তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চার নম্বরে শেষ করেছিল। তারা মেগান স্কুটকে ছেড়ে দিয়েছে। তিনি সাত ম্যাচে মাত্র ৪ উইকেট নিয়েছিলেন। তাদের হাতে রয়েছে ৩ কোটি ৩৫ লক্ষ টাকা।ইউপি ওয়ারিয়ার্সের হাতে রইল ৪ কোটি টাকা। গত নিলামে ১ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কেনা দেবিকা বৈদ্যকে ছেড়ে দিয়েছে তারা। ইউপি পাঁচ জন ক্রিকেটারকে কিনতে পারবে এ বারের নিলামে। দিল্লি নিতে পারবে তিন ক্রিকেটারকে। তাদের হাতে ২ কোটি ২৫ লক্ষ টাকা রয়েছে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।