বাংলাদেশ থেকে ভারতে আসতে আর ভিসার জন্য অপেক্ষা করতে হবে না দীর্ঘদিন, বড় সিদ্ধান্ত নিল ভারতীয় দূতাবাস

14th October 2023 6:55 pm Country News
বাংলাদেশ থেকে ভারতে আসতে আর ভিসার জন্য অপেক্ষা করতে হবে না দীর্ঘদিন, বড় সিদ্ধান্ত নিল ভারতীয় দূতাবাস


চিকিত্‍সা হোক, অথবা দেশ বেরানোর জন্য, প্রত্যেক বছরই বহু বাংলাদেশি মানুষ ভারতে আসেন। এর একটা বড় অংশ আসেন ভারতের চিকিত্‍সা ব্যবস্থার ওপর আস্থা রেখে। চিকিত্‍সা সংক্রান্ত পরিষেবা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকা বাংলাদেশি মানুষদের যাতে অতি দ্রুত মেডিক্যাল ভিসা পাইয়ে দেওয়া যায়, সেই জন্য বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার।রবিবার, অর্থাত্‍ ১৫ অক্টোবর থেকে চালু হতে চলেছে নতুন নিয়ম। নয়া নিয়ম অনুযায়ী, ভারতে আসার ভিসার জন্য আবেদন করার পরের দিনই রাজশাহী অঞ্চলের রোগীদের দেওয়া হবে মেডিক্যাল ভিসা। এই কথা জানিয়েছেন রাজশাহীতে কর্মরত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, "ভারতের ভিসা দফতরে আবেদন পৌঁছনোর একদিন পরেই রোগী এবং তাঁদের আত্মীয়দের ভিসার কাগজপত্র দিয়ে দেওয়া হবে।"রাজশাহীতে কাজ করাকালীন নিজের কী কী অভিজ্ঞতা হয়েছিল, তা জানিয়ে মনোজ কুমার বলেছেন যে, তিনি এক বছর ধরে এখানে কাজ করেছেন। সাধারণ মানুষকে বিভিন্ন সাহায্য পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন। রবিবার থেকে যে সমস্ত আবেদনকারী মেডিক্যাল ভিসার জন্য আর্জি জানাবেন, তাঁদের আবেদনপত্র বিস্তারিতভাবে যাচাই করা হবে এবং আবেদন জমা দেওয়ার পর প্রথম কাজের দিন অর্থাত্‍ পরের দিনই তাঁরা ভিসা পেয়ে যেতে পারেন। মনোজ কুমার জানিয়েছেন যে, চলতি সপ্তাহে শুধুমাত্র মেডিক্যাল ভিসার জন্যই নিয়মটি লাগু হতে চলেছে। আগামী সপ্তাহ থেকে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও তা কার্যকরী হবে। তিনি বলেছেন, "আপাতত যাঁরা মেডিক্যাল ভিসার জন্য আবেদন করেন তাঁরা কাগজপত্র জমা দেওয়ার জন্য আগাম তারিখ পেয়ে থাকেন। কারণ শারীরিক অসুস্থতার সঙ্গে কোনও রকমভাবেই আপোস করা সম্ভব নয়। সেক্ষেত্রে, তাঁরা যাতে তাড়াতাড়ি চিকিত্‍সা পান, সেই কথা ভেবেই এই উদ্যোগ। ধীরে ধীরে পর্যটক ভিসার ক্ষেত্রেও আবেদনকারীদের সময় এগিয়ে আনার বিষয়টি ভাবা হচ্ছে।"





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।