গাজায় ফুরিয়ে আসছে খাবার ও জল, ভয়ঙ্কর পরিস্থিতিতে ৫০ হাজার গর্ভবতী মহিলা

14th October 2023 6:29 pm Country News
গাজায় ফুরিয়ে আসছে খাবার ও জল, ভয়ঙ্কর পরিস্থিতিতে ৫০ হাজার গর্ভবতী মহিলা


ইসরায়েলি অবরোধের কারণে গাজায় খাবার ও জল ফুরিয়ে আসছে, এই সমস্যার কথা ভেসে উঠল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে।এর ফলে গোটা ফিলিস্তিন জুড়ে এখন অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থার মতে, গাজায় ৫০ হাজার গর্ভবতী মহিলা তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।এমনকি তারা পানের জলটুকুও পাচ্ছেন না। গত এক সপ্তাহে গাজায় ১১ জন চিকিত্‍সাকর্মী নিহত হয়েছেন। বিদ্যুত্‍ না থাকায় গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। টানা এক সপ্তাহের বোমাবর্ষণ ও অপরিহার্য জিনিসপত্রের সরবরাহ বন্ধ করে দেওয়ায় গাজার মানবিক সংকট ক্রমেই প্রকট হচ্ছে।এরই মধ্যে লাখ লাখ মানুষ বিপন্ন হয়ে পড়েছেন। রেড ক্রস সতর্ক করে বলেছে, জ্বালানি সংকটের কারণে মর্গ বা মৃতদেহ রাখার স্থানে পরিণত হয়ে উঠতে পারে হাসপাতালগুলো। পর্যাপ্ত ওষুধ ও সরঞ্জামের অভাবে অনেকেই চিকিত্‍সা বঞ্চিত হচ্ছেন। এদিকে ইসরায়েলের জ্বালানি মন্ত্রী কাটজ বলেন, 'যতক্ষণ পর্যন্ত হামাস তাদের লোককে মুক্তি না দেবে ততক্ষণ কোনো বৈদ্যুতিক সুইচ চালু করা হবে না।জলের লাইন বন্ধ থাকবে, জ্বালানি ট্রাক ঢুকবে না।গাজার একমাত্র পাওয়ার স্টেশনটির জ্বালানি গতকাল শেষ হয়ে গেছে। এই অঞ্চলটি এখন জেনারেটরের ওপর নির্ভর করছে। জাতিসংঘ বলেছে, ইসরায়েলের বিরামহীন বোমা হামলায় গাজায় ৩ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সাড়ে ছয় লাখ মানুষ জল, জ্বালানি ও ওষুধের চরম সংকটে রয়েছেন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।