ইজরায়েল থেকে ফিরছে বাঙালি; কলকাতায় খোলা হল হেল্পডেস্ক

13th October 2023 3:25 pm Country News
ইজরায়েল থেকে ফিরছে বাঙালি; কলকাতায় খোলা হল হেল্পডেস্ক


ইজরায়েল-হামাস যুদ্ধ। ক্রমেই অশান্ত হচ্ছে সে দেশ। ইজরায়েলে রয়েছেন বহু বাংলার বাঙালি। এবার তাঁদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল পশ্চিমবঙ্গ সরকার। কলকাতায় হেল্প ডেস্ক খোলার পাশাপাশি দিল্লিতেও কন্ট্রোল রুম চালু করা হয়েছে এ রাজ্যের সরকারের তরফে। কেউ চাইলে যোগাযোগ করতে পারেন এই নম্বরগুলিতে।মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভারতীয় / বাঙালিরা ইজরায়েল থেকে ফিরছেন। আমি আমার মুখ্যসচিব ও দিল্লি রেসিডেন্ট কমিশনারকে সবরকম সহযোগিতার জন্য বলেছি। নিখরচায় তাঁরা যেন ফিরতে পারেন। দিল্লি ও কলকাতা বিমানবন্দরে হেল্পডেস্ক থাকছে।’কলকাতার হেল্প ডেস্ক নম্বর (91) 9147063192। দিল্লির কন্ট্রোল রুমের নম্বর 011 – 23710362/ 011 – 23721991/ 8826008995/ 8826952430। এখনও পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে ফিরে আসা ২১২ জন ভারতীয়র মধ্যে ৫৩ জন বাংলার। এরমধ্যে ৩৫ জন নিজেদের মতো করে বাড়ি ফেরার ব্যবস্থা করেছেন। ১০ জন আবেদন করেছেন তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। ৮ জন দিল্লিতে আছেন।দিল্লির বঙ্গভবনে রয়েছেন তাঁরা। কেউ গিয়েছিলেন পিএইচডি করতে, কেউ ডাক্তারি পড়তে। চলতি মাসেই গিয়েছিলেন বাংলার এক যুবক। ইজরায়েল পৌঁছনোর পর দু’ তিনদিন পরিস্থিতি ঠিক ছিল। ৭ তারিখ সকালে ঘুম ভাঙে সাইরেনের শব্দে। এরপর সাতদিন ধরে যুদ্ধ চলছে সেখানে। বাংলা থেকে যাঁরা গিয়েছেন, অধিকাংশই ফিরে আসতে চাইছেন। ঘরের ছেলে ঘরে না ফেরা অবধি উদ্বেগে পরিবারগুলিও।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।