১৫ ওভার বাকি থাকতেই ম্যাচ ভারতের, রশিদদের বিরুদ্ধে রোহিতের শতরানে জিতে সামনে পাকিস্তান

11th October 2023 10:02 pm Sport
১৫ ওভার বাকি থাকতেই ম্যাচ ভারতের, রশিদদের বিরুদ্ধে রোহিতের শতরানে জিতে সামনে পাকিস্তান


ক্রিকেটীয় যুদ্ধে ভারতের সঙ্গে আফগানিস্তান পাল্লা দেবে, এমন দাবি রশিদ খানেরাও করেননি। বুধবার দিল্লিতে ভারত জিতবে তা একপ্রকার নিশ্চিত ছিল। শুধু দেখার ছিল যে, আইপিএলে খেলে যাওয়া রশিদদের বিরুদ্ধে রোহিত শর্মার দল কতটা এক পেশে ভাবে জিততে পারে। দিল্লিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান তুলেছিল ২৭২ রান। ভারত সেই রান তুলল ১৫ ওভার বাকি থাকতে।

 

   দিল্লির ম্যাচে নজর ছিল বিরাট কোহলির দিকে। তাঁর ঘরের মাঠে খেলা। যে মাঠ থেকে তিনি ভারতীয় দলে ঢোকার যাত্রা শুরু করেছিলেন, সেই মাঠে এখন বিরাটের নামে প্যাভিলিয়ন রয়েছে। কিন্তু বিরাট ব্যাট করতে নামার আগেই ম্যাচ নিজের নামে করে নিলেন রোহিত। ভারত অধিনায়ক ৬৩ বলে শতরান করলেন আফগানিস্তানের বিরুদ্ধে। যে খুনে মেজাজে তিনি খেলা শুরু করেছিলেন, তাতে একটা সময় মনে হচ্ছিল আরও কিছুটা রান করলে হয়তো রোহিত দ্বিশতরান করে ফেলবেন। তবে রশিদের গুগলিতে শেষ পর্যন্ত রোহিত ৮৪ বলে ১৩১ রান করে আউট হন। বিরাটের ঘরের মাঠে রোহিতকে উঠে দাঁড়িয়ে সম্মান জানাল দর্শকেরা।

 

বুধবার রোহিত টস হেরে যান। তাতে কোনও অসুবিধা হয়নি। আফগান অধিনায়ক হসমতুল্লা শাহিদি টস জিতে ভারতকে বল করার সুযোগ করে দেন। দিল্লিতে রাতে শিশির পড়ে। যে পিচে বোলারদের জন্য কিছুই নেই, সেখানে শিশির পড়লে সমস্যা বাড়বে। রোহিত তাই আগে বল করবেন বলেই ঠিক করে এসেছিলেন। আফগানিস্তান টস জিতলেও তাই ভারতের অসুবিধা হয়নি। দিল্লির পাটা পিচে প্রথম থেকেই রান করতে শুরু করেছিলেন আফগান ওপেনারেরা। মহম্মদ সিরাজ তাঁর প্রথম স্পেলে ৪ ওভারে ২৮ রান দিয়ে দেন। যশপ্রীত বুমরা প্রথম উইকেট নেন। এর পর হার্দিক পাণ্ড্য এবং শার্দূল ঠাকুর একটি করে উইকেট তুলে নিয়েছিলেন ৬৩ রানে ৩ উইকেট চলে গিয়েছিল আফগানিস্তানের। কিন্তু তার পরেই ভারতীয় বোলারদের হঠাৎ ধার কমে গেল। ১২১ রানের জুটি গড়েন হসমতুল্লা এবং আজমাতুল্লা ওমারজাই। তাঁদের উইকেট তুলতেই পারছিল না ভারত। বুমরাদের কঠিন পরীক্ষা নিলেন তাঁরা। শেষ পর্যন্ত সেই জুটি ভাঙেন সহ-অধিনায়ক হার্দিক।





Others News

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?


India vs England T20 World Cup History:
টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত এবং ইংল্যান্ড এখনও পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ইংল্যান্ড, আর দু’টি ম্যাচ জিতেছে ভারত।

ICC T20 World Cup 2026:
২০২৬ টি-২০ বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র তিনটি ম্যাচ—দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠছে, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) অতীত রেকর্ড ঠিক কেমন?

উল্লেখযোগ্য বিষয় হল, গত তিনটি টি-২০ বিশ্বকাপেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামছে ভারত।

৫ মার্চ ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার জন্য ইতিমধ্যেই চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সঙ্গে নির্ধারিত হয়েছে কোন দল কার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি ৪ মার্চ অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচটি ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে।

২০২২ ও ২০২৪ সেমিফাইনালের স্মৃতি

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ১০ উইকেটে পরাজিত হয় এবং সেবার ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ছবিটা সম্পূর্ণ উল্টো ছিল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছিল ভারত।

আবার কি হবে একই সমীকরণ?

এবারও সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। তাই অনেক ক্রিকেটপ্রেমী আশা করছেন, ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকা যদি নিউজিল্যান্ডকে পরাজিত করে, তাহলে আবারও দেখা যেতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল।

তবে শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে। আপাতত একটা বিষয় পরিষ্কার—টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাঁচবারের সাক্ষাতে ইংল্যান্ড তিনবার এবং ভারত দু’বার জয় পেয়েছে। তাই ৫ মার্চের সেমিফাইনাল ম্যাচ জিতে সেই হিসাব সমান করতে চাইবে টিম ইন্ডিয়া।