পার্লারে লম্বা লাইন, পুজো আসার আগে শেষ মুহূর্তে কীভাবে বাড়িতেই করবেন পেডিকিওর, ম্যানিকিওর?

5th October 2024 8:34 pm Country News
পার্লারে লম্বা লাইন, পুজো আসার আগে শেষ মুহূর্তে কীভাবে বাড়িতেই করবেন পেডিকিওর, ম্যানিকিওর?


পুজোর কেনাকাটা করতে করতে ভুলেই গিয়েছেন পেডিকিওর, ম্যানিকিওরের কথা? হাতে আর সময়ও নেই। এ দিকে, পার্লারে লম্বা লাইন। খামখেয়ালি আবহাওয়ার জন্যও বাইরে যাওয়ারও ঠিক নেই। মুশকিল আসান ঘরোয়া কিছু টিপস! বাড়িতে বসেই করে নিতে পারেন পেডিকিওর, ম্যানিকিওর। ঠিক পার্লারের মতোই ফিরে আসবে হাত ও পায়ের জেল্লা!

ম্যানিকিওর

হালকা উষ্ণ জলে আপনার পছন্দসই শ্যাম্পু বা বডি ওয়াশ মিশিয়ে ভাল করে একটি মিশ্রণ তৈরি করে রাখুন। এর পরে হাতের নখ কেটে ভাল করে ট্রিম করে নিন। এবার তৈরি করে রাখা মিশ্রণে হাত ডুবিয়ে রাখুন ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত। তার পরে নরম কোনও স্ক্রাবার দিয়ে আঙুলের চার পাশে ভাল করে আস্তে আস্তে ঘষে নিন। অনেকের নখে হলুদ দাগ দেখা যায়। সেগুলি পরিষ্কারের জন্য লেবুর টুকরো ঘষে নিতে পারেন। এর পরে একটি পাত্রে কাঁচা হলুদ বাটা, টক দই, মধু ভাল ভাবে মিশিয়ে হাতে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। বাড়িতে যদি আমন্ড অয়েল থাকে, তবে সেই তেল কয়েক ফোঁটা এ বার ভাল করে মেখে নিন সব আঙুলে। তেলের বদলে বডি লোশনও ব্যবহার করতে পারেন। ২ মিনিট ভাল করে ম্যাসাজ করুন। সব শেষে নখে লাগিয়ে নিন আপনার পছন্দের নেলপলিশ। ব্যস!

পেডিকিওর

 

আপনার দু’টি পা সহজে রাখা যেতে পারে, এমন একটা বড় পাত্র নিন। তাতে উষ্ণ গরম জল দিয়ে সঙ্গে মেশান শ্যাম্পু বা শাওয়ার জেল। জলে লেবুর টুকরো এবং চাইলে কিছু গোলাপের পাপড়িও দিয়ে দিন। এ বার সেই জলে পা দুটো ডুবিয়ে রাখুন ১০ থেকে ২০ মিনিট। এর পরে পা জল থেকে বার করে নিয়ে তেল বা ভ্যাসলিন দিয়ে ভাল করে ম্যাসাজ করুন। এ বার পায়ের নখের কোণে জমে থাকা ময়লা ভাল করে পরিষ্কার করে নিন। পিউমিস স্টোন বা ঝামা পাথর দিয়ে গোড়ালির শক্ত চামড়া আলতো হাতে ঘষে নিন। সব শেষে প্যাক লাগিয়ে নিলেই হল। হয়ে গেল পেডিকিওর!

 

পুজোর আগে এ ভাবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বসেই ঝকঝকে হয়ে উঠুক আপনার হাত-পা!





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।