কবে দেখতে পাবেন অ্যাভেঞ্জার্স এর ৫ নম্বর ছবি? ইঙ্গিত দিলেন ডক্টর স্ট্রেঞ্জ আনন্দে আত্মহারা নেটপাড়া

22nd June 2024 9:04 pm Country News
কবে দেখতে পাবেন অ্যাভেঞ্জার্স এর ৫ নম্বর ছবি? ইঙ্গিত দিলেন ডক্টর স্ট্রেঞ্জ আনন্দে আত্মহারা নেটপাড়া


সুপারহিরো ছবি নিয়ে আগ্রহ সবসময়ই এক ধাপ এগিয়ে থাকে দর্শকের। আর সে ছবি যদি 'অ্যাভেঞ্জার্স' বিষয়ক হয়, তা হলে তো কোনও কথাই নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ জানান, বড়পর্দায় তিনি ফের একবার 'ডক্টর স্ট্রেঞ্জ' হয়ে ফিরছেন!ইঙ্গিত দিলেন 'অ্যাভেঞ্জার্স-এর ৫ নম্বর ছবিরও।

সম্প্রতি এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে সাক্ষাৎকার দেওয়াকালীন বেনেডিক্ট কাম্বারব্যাচ জানান তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ছবিতে ফিরছেন। আর হলিউড ছবির দর্শক মাত্রই জানেন, মার্ভেল প্রযোজনা সংস্থার ছবি মানেই মার্ভেল কমিকসের সুপারহিরোধর্মী ছবি। আর বলাই বাহুল্য, এই প্রযোজনা সংস্থার একাধিক ছবিতে 'ডক্টর স্ট্রেঞ্জ' নামক সুপারহিরো চরিত্রে পর্দায় অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন বেনেডিক্ট। বেনেডিক্ট কাম্বারব্যাচ-এর কথা থেকেই পরিস্কার 'ডক্টর স্ট্রেঞ্জ অ্যান্ড দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস'-এর পর পর্দায় 'ডক্টর স্ট্রেঞ্জ'কে ফের দেখতে পাবেন তাঁর ভক্তরা।

 বেনেডিক্টের কথায়, "আগামী বছর 'অ্যাভেঞ্জার্স'-এর ছবির শুটিং করার জন্য মুখিয়ে রয়েছি। এ ছবি যে ঝড় তুলবে তা নিয়ে কোনও সন্দেহ নেই আমার।"

'ডক্টর স্ট্রেঞ্জ'-এর মুখে এই কথা শুনে আনন্দে আত্মহারা মার্ভেলপ্রেমীরা। হ‌ইচই পড়ে গিয়েছে নেটপাড়াতেও। কারণ হলিউড অভিনেতার কথাতেই স্পষ্ট 'অ্যাভেঞ্জার্স'-এর ছবির কথা। আর এই ধরনের ছবিতে যে একসঙ্গে একাধিক জনপ্রিয় সব সুপারহিরোরা হাজিয় হন, তা অজানা নয় কারও। 'শার্লক' সিরিজে নামভূমিকায় অভিনয় করে খ্যাত হলেও 'ডক্টর স্ট্রেঞ্জ'-এর চরিত্রে অভিনয় করার সুযোগ পেলেই তিনি যে 'ভীষণ খুশি' হন তা জানাতে ভোলেননি বেনেডিক্ট।

 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।