সঞ্চালনার দায়িত্ব হাতে পেতেই বিগ বসএর সমস্ত নিয়ম বদলে দিলেন অনিল কাপুর কোন নতুন খেলা শুরু হচ্ছে ?

22nd June 2024 9:01 pm Country News
 সঞ্চালনার দায়িত্ব হাতে পেতেই বিগ বসএর সমস্ত নিয়ম বদলে দিলেন অনিল কাপুর কোন নতুন খেলা শুরু হচ্ছে ?


২১ জুন থেকে শুরু হল 'বিগ বস ওটিটি'-র তৃতীয় সিজনের পথ চলা। এই সিজনের সঞ্চলনায় রয়েছেন বলিউডের এভার গ্রীন সুপারস্টার অনিল কাপুর। সিজন শুরু হতেই সামনে এলো নতুন চমক। ক্ষমতা হাতে পেতেই অনিল বদলে দিলেন 'বিগ বস'-এর ঘরের অন্দরের এতদিনের সমস্ত নিয়ম।অনিল এদিন ঘোষণা করলেন, এবার 'বিগ বস'-এর ঘরে মোবাইল ফোন ব্যাবহারের অনুমতি থাকবে। এই কথা শুনে চমকে যান সকলে। তারপর অনিল জানান, এই মোবাইল ফোন ব্যবহারের মধ্যেও থাকবে চমক। কোনও ডিজিটাল গ্যাজেট নয়, মোবাইল হিসেবে 'বিগ বস' -এর ঘরের অন্দরে থাকবেন একজন বহিরাগত, তিনিই বিগ বস ও প্রতিযোগীদের মধ্যে যোগসূত্রের কাজ করবেন। এই প্রথমবার নতুন খেলা, নতুন প্রতিযোগীদের সঙ্গে থাকছে এমন কিছু চমক যা দর্শক আগে থেকে পরিকল্পনা করতে পারবেননা। à¦ªà§à¦°à¦¸à¦™à§à¦—ত,'বিগ বস ওটিটি সিজন à§©'-এর প্রতিযোগী হিসেবে থাকছেন অভিনেতা রণবীর শোরে, লভ কাটারিয়া, সানা মকবুল, সাই কেতন রাও, পৌলমী পোলো দাস,মুনিশা খাতওয়ানি, শিবানী কুমারী, বিশাল পাণ্ডে, আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রী এবং সানা সুলতানের। এছাড়াও থাকছেন সোশ্যাল মিডিয়া খ্যাত 'বড়া পাও গার্ল' চন্দ্রিকা দীক্ষিত। à¦ªà§à¦°à¦¤à¦¿à¦¬à¦¾à¦°à§‡à¦° মত এবারও 'বিগ বস'-এর অন্দরের চব্বিশ ঘণ্টা সাতদিনের সমস্ত মুহূর্ত তুলে ধরা হবে এই সিজনেও । অনুষ্ঠানটি প্রতিদিন রাত ৯টায় প্রচারিত হচ্ছে জিয়ো সিনেমায়।

 

 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।