বড়পর্দা কাঁপাতে ফের জুটি বাঁধছেন অনিল মাধুরী সঙ্গ দিচ্ছেন অজয় কবে দেখতে পাবেন সেই ছবি?

11th June 2024 8:41 pm Country News
বড়পর্দা কাঁপাতে ফের জুটি বাঁধছেন অনিল মাধুরী সঙ্গ দিচ্ছেন অজয় কবে দেখতে পাবেন সেই ছবি?


ফের জুটি বেঁধে বড়পর্দায় হাজির হচ্ছেন অনিল কাপুর এবং মাধুরী দীক্ষিত। সৌজন্যে‌ 'ধামাল ৪'। তাঁদের সঙ্গে সেই ছবিতে যোগ দেবেন অজয় দেবগণও। 'ধামাল ৩'তে জঙ্গলের পরিবেশে‌ যেহেতু বোনা হয়েছিল গোটা ছবির গল্প তাই এই ছবির প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা হতে চলেছে বলে খবর।শোনা যাচ্ছে, বর্তমানে জোরকদমে এগোচ্ছে 'ধামাল ৪'-এর চিত্রনাট্যের কাজ। ছবির সঙ্গে জড়িত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক শিল্পীর তরফে খবর, 'ধামাল' সিরিজের আগের ছবিগুলির মতোই এই ছবিটিও দমফাটা হাসির হতে চলেছে। সঙ্গে থাকবে অ্যাডভেঞ্চারের স্বাদ। সিরিজের আগের ছবিগুলির মতো এই ছবিতেও অন্যতম মুখ্য ভূমিকায় দেখা যাবে আরশাদ ওয়ার্সি, জাভেদ জাফরি,‌রিতেশ দেশমুখকে। সূত্রের খবর, বাজেটের প্রক্ষিতে 'ধামাল' সিরিজের সবথেকে বড় ছবি হতে চলেছে 'ধামাল ৪'।সবকিছু ঠিকঠাক থাকলে ইন্দ্র কুমারের পরিচালনায় চলতি বছরের শেষভাগে শুরু হয়ে যাবে এই ছবির কাজ। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।প্রসঙ্গত, 'ধামাল ৪' ছাড়াও 'মস্তি' সিরিজের চার নম্বর ছবির পরিকল্পনাও নাকি সেরে ফেলেছেন ইন্দ্র কুমার। 'মস্তি' সিরিজের অন্যান্য ছবির মতো এই ছবিতেও প্রধান ভূমিকায় দেখা যাবে বিবেক ওবেরঢ়, রিতেশ দেশমুখ এবং আফতাব শিবদাসানিকে।তবে 'ধামাল ৪' এর উপর পুরোপুরি মনঃসংযোগ করার জন্য এই ছবির পরিচালনা থেকে নিজেকে নাকি দূরে সরিয়ে রাখছেন ইন্দ্র কুমার। তাঁর জায়গায় পরিচালকের আসনে বসতে দেখা যাবে মিলাপ মিলন জাফরিকে।

 

 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।