ভোট মিটতেই বড় ঘোষণা এবার টেলিভিশনে আসছেন বাঘা যতীন দেব কবে?

10th June 2024 9:02 pm Country News
ভোট মিটতেই বড় ঘোষণা এবার টেলিভিশনে আসছেন বাঘা যতীন দেব কবে?


২০২৩ সালের পুজোয় প্রেক্ষাগৃহে, বড়পর্দায় তুলে ধরা হয় বাঙালি বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের (Jyotindranath Mukherjee) বীরগাথা। 'বাঘা যতীন' (Bagha Jatin) ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেন বাংলার নায়ক দেব (Dev)। বক্স অফিসে সাফল্য লাভের পর এবার টেলিভিশনের পর্দায় (World TV Premiere) আসতে চলেছে 'বাঘা যতীন'।কবে কোথায় কখন দেখা যাবে এই ছবি?টেলিভিশনে প্রথমবার দেখানো হবে 'বাঘা যতীন', কবে কখন কোথায়?ভোট মিটতেই ফের কাজে ব্যস্ত অভিনেতা দেব। কিছুদিন ধরেই ঘোষণা চলছিল। এবার ছোটপর্দায় আসতে চলেছেন বাঘা যতীন। তাঁর বীরগাথা দেখা যাবে টেলিভিশনের পর্দায়। আজ ঘোষণা করা হল তারিখ। আগামী ২৩ জুন, রবিবার স্টার জলসায় প্রথমবার দেখা যাবে দেব অভিনীত অরুণ রায় পরিচালিত 'বাঘা যতীন'। এদিন প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও স্টার জলসার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে লেখা হয়, 'আসছে বাঙালি বীর বিপ্লবী যতীন্দ্রনাথের জীবন, ত্যাগ ও বীরত্বের কাহিনি। দেখুন টেলিভিশনে প্রথমবার 'বাঘা যতীন' ২৩ জুন, রবিবার, দুপুর ১টায় শুধুমাত্র স্টার জলসায়।' এদিন টেলিভিশনে ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে।এই ঘোষণা হতেই অনুরাগীদের উচ্ছ্বাস ও শুভেচ্ছায় ভরল কমেন্ট বক্স। কেউ লিখলেন, 'বাঘা যতীন সমস্ত টিআরপি রেকর্ড ভাঙবে'। আবার একজন লিখলেন, 'আমার মতে ২০২৩ সালের সেরা ছবি'। কেউ লিখলেন, 'অপেক্ষায় আছি'। অজস্র অনুরাগী তাঁদের 'প্রিয় নায়ক'কে জানালেন শুভেচ্ছা।গত ৪ জুন, প্রকাশ্যে এসেছে এবারের লোকসভা নির্বাচনের ফল। ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে তৃণমূলের প্রতীকে জয়লাভ করেছেন দেব। এবার আবার তিনি ব্যস্ত ছবির কাজে।কেমন ছিল প্রেক্ষাগৃহে 'বাঘা যতীন' ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো?স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনি ফুটিয়ে তুলবেন বড়পর্দায়, কথা দিয়েছিলেন দেব। রাখলেন সে কথা। আর তাঁর সেই নতুন অবতার দেখতে শহরের বিভিন্ন প্রান্তে জড়ো হয়েছিলেন তাঁর অনুরাগীরা। ব়্যালি করে অনুরাগীর দল পৌঁছয় নবীনা সিনেমা হলে। সেই সঙ্গে ছিল ঘোড়ার গাড়িতে দেবের বিশাল কাটআউট।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।