বাবা শত্রুঘ্ন সাংসদ হতেই ছাঁদনাতলায় সোনাক্ষী কবে কোথায় কার সঙ্গে অভিনেত্রীর বিয়ে?

10th June 2024 9:00 pm Country News
বাবা শত্রুঘ্ন সাংসদ হতেই ছাঁদনাতলায় সোনাক্ষী কবে কোথায় কার সঙ্গে অভিনেত্রীর বিয়ে?


প্রেমপর্বটা চলেছে বেশ কয়েক বছর ধরেই। গত বছর থেকেই দু'জনে নিজেদের প্রেমে এক প্রকার সিলমোহরই দেন। নানা জায়গায় ঘুরছেন জুটিতে। ইনস্টাগ্রামে দেখাও যাচ্ছে সে সব ছবি। মায়ানগরীতে এ বার গুঞ্জন, অভিনেতা জ়াহির ইকবালকে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা। আগামী ২৩ জুন মুম্বইয়ে একটি বিলাসবহুল হোটেলে হবে বিয়ের অনুষ্ঠান।সদ্য তৃণমূল কংগ্রেসের টিকিটে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে দ্বিতীয় বারের জন্য সাংসদ হয়েছেন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিন্‌হা। জোড়া খুশির খবর সিন্‌হা পরিবারে। শোনা যাচ্ছে, নিমন্ত্রণপত্র ছাপানো হয়ে গিয়েছে। কারা কারা থাকছেন সোনাক্ষী-জ়াহিরের বিয়েতে?খান পরিবারের সঙ্গে সোনাক্ষীর সম্পর্ক অজানা নয়। জ়াহিরের সঙ্গে তাঁর দেখাও হয়েছিল সলমন খানের মাধ্যমে। জ়াহির পেশায় অভিনেতা। ২০১৯ সালে 'নোটবুক' ছবির মাধ্যমে অভিষেক হয় তাঁর। তার পর 'ডাবল এক্স এল' ও 'কিসি কি ভাই কিসি কি জান' ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তবে অভিনেতা হিসেবে দাগ কাটতে পারেননি জ়াহির। গত বছর ক্যামেরার সামনে তাঁরা প্রথম এক ফ্রেমে ধরা দেন সলমনের বোন অর্পিতা খানের ইদের পার্টিতে। তবে তা ব্যক্তিগত পরিসরে। অন্দরের খবর, সেই পার্টিতে নাকি সোনাক্ষীর পাশ থেকে নড়েননি জ়াহির। পার্টির একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সোনাক্ষীকে 'বৌদি' বলে উল্লেখও করেন অর্পিতা, কিন্তু, খুব শীঘ্রই সেই ছবি সমাজমাধ্যমের পাতা থেকে সরিয়েও দেন সলমন খানের বোন। সম্প্রতি 'হীরামন্ডি' সিরিজ়ের প্রচারের 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা'র শো-এ এসে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছিলেন অভিনেত্রী। তার দিন কয়েকের মধ্যেই এল সুখবর। শোনা যাচ্ছে, জ়াহির-সোনাক্ষীর বিয়েতে তেমন কোনও 'থিম' নেই। বরং অতিথিদের সাধারণ পোশাকেই আসতে বলা হয়েছে। নিমন্ত্রিতের তালিকায় রয়েছে গোটা 'হীরামন্ডি' টিম। এ ছাড়াও সলমন খানের বাড়ির সকলেই যে নিমন্ত্রিত থাকবেন, তা বলাই বাহুল্য। এক সময় সোনাক্ষীর সঙ্গে রণবীর সিংহের প্রেমের খবরে মুখরিত ছিল বলিউড। 'লুটেরা' ছবির সময় নাকি কাছাকাছি আসেন তাঁরা। 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।