বলিউডের পর্দায় এবার প্রথম মুখ্য নির্বাচন কমিশনারের জীবনী প্রধান চরিত্রে কে?

3rd June 2024 7:24 pm Country News
বলিউডের পর্দায় এবার প্রথম মুখ্য নির্বাচন কমিশনারের জীবনী প্রধান চরিত্রে কে?


আগামীকাল অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল। দেশের মানুষের ভোটে দিল্লির মসনদে কারা বসবে, তার কাউন্ট ডাউন শুরু। আর তার আগেই বড় ঘোষণা বলিউডে। এবার সিনেমার পর্দায় আসতে চলেছে দেশের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেনের জীবনী। ট্রিকিটেনমেন্ট মিডিয়ার সঙ্গে যৌথভাবে ছবিটি তৈকি করছেন সিদ্ধার্থ রয় কাপুর।সোমবার আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করলেন সিদ্ধার্থ।সংবামাধ্যমকে সিদ্ধার্থ জানালেন, ”বলিউডের পর্দায় আমরা অনেক ধরনের বায়োপিক দেখেছি। কখনও গায়ক, কখনও নায়ক, কখনও খেলার জগতের কেউ। তবে এই বায়োপিক অন্যান্য ছবি থেকে অনেক আলাদা। সুকুমার সেন জাতীয় নায়ক। ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম কারিগর তিনি। ওঁর জীবন কাহিনি সবার জানা উচিত। সুকুমার সেনের হাত ধরে দেশের রাজনীতির মানচিত্র পাওয়া সম্ভব। আর সেই কারণেই খুব প্রয়োজনীও ছিল তাঁর গল্প বলা। নতুন প্রজন্মের সবার জানা উচিত সুকুমার সেনের জীবনের গল্প।”বলিউডের কাকে দেখা যাবে সুকুমার সেনের চরিত্রে?সিদ্ধার্থ জানিয়েছেন, ”এখনও পর্যন্ত ছবিতে কারা অভিনয় করবে ঠিক হয়নি। তবে নজরে রয়েছে আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাওয়ের মতো অভিনেতারা। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।”সিদ্ধার্থ জানিয়েছেন, অভিনেতা নির্বাচন হয়েই সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে এই ছবির শুটিং। সুকুমার সেনের পৌত্র সঞ্জীব সেন ও দেবদত্ত সেন প্রযোজকদের শুভেচ্ছা জানিয়েছেন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।