নায়িকা স্বস্তিকা এবার গায়িকা কোন ছবিতে গান গাইবেন?

27th May 2024 10:07 am Country News
নায়িকা স্বস্তিকা এবার গায়িকা কোন ছবিতে গান গাইবেন?


নায়িকা হিসেবে বহু চরিত্র দর্শকদের উপহার দিয়েছেন। বলিষ্ঠ অভিনয়ে বারবার দর্শকদের মুগ্ধ করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। এবার কী গানের পালা? টিনসেল টাউনে জোর গুঞ্জন, এই প্রথমবার বাংলা ছবিতে গান গাইবেন স্বস্তিকা। তাও আবার রবীন্দ্রসঙ্গীত।

শোনা যাচ্ছে, অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ‘দুর্গাপুর জংশন’ ছবিতে প্লেব্যাক করতে চলেছেন স্বস্তিকা। কোন গান গাইবেন? সূত্রের খবর মানলে অভিনেত্রীর কণ্ঠে শোনা যাবে ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার…’ গানটি। স্বস্তিকা অভিনীত চরিত্রে কোনও অতীতের স্মৃতির সঙ্গে এই গান যুক্ত। চূড়ান্ত আবেগের এক মুহূর্তে গানটি শোনা যাবে বলেই খবর।

শিল্পশহর দুর্গাপুরের কিছু রহস্যজনক ঘটনা ঘটে, হয় একের পর এক খুন। এই খুনের কিনারা করতে মরিয়া এক সাংবাদিক। জানা গিয়েছে, এই সাংবাদিকের চরিত্রেই ‘দুর্গাপুর জংশন’ ছবিতে অভিনয় করছেন স্বস্তিকা। সিনেমায় কখনও গান না গাইলেও গানের প্রতি স্বস্তিকার ভালোবাসা ছোটবেলা থেকে। বাবা সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে মিলে রবীন্দ্রসঙ্গীতও গেয়েছেন তিনি। তাই পরিচালকের প্রস্তাব পেয়েই নাকি রাজি হয়ে যান অভিনেত্রী।

 ফাইল চিত্র

শোনা গিয়েছে, চলতি মাসের শেষেই গানটি রেকর্ড করবেন স্বস্তিকা। তাঁর সঙ্গেই আবার গান রেকর্ড করবেন ইমন চক্রবর্তী। স্বস্তিকা ছাড়াও ‘দুর্গাপুর জংশন’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে। ছবিতে রাফ অ্যান্ড পুলিশ অফিসার হয়েছেন অভিনেতা। স্বস্তিকার সঙ্গী হিসেবেই নাকি তাঁকে দেখা যাবে। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন একাবলী খান্না, রাজদীপ সরকার, প্রদীপ ধর। উল্লেখ্য, এর আগে ‘শিবপুর’ সিনেমাটি তৈরি করেছিলেন অরিন্দম। সেই ছবিতে স্বস্তিকার সঙ্গে দেখা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়কে। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন মমতা শঙ্কর।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।