মানসিক চাপ কমাতে যে কাজগুলো ঘরেই করতে পারেন

2nd May 2024 7:24 pm Country News
মানসিক চাপ কমাতে যে কাজগুলো ঘরেই করতে পারেন


শরীরের অসুখকে যতটা গুরুত্ব আমরা দেই, মনের অসুখ ঠিক ততটা পাত্তা পায় না। এদিকে দিনে দিনে বাড়তে পারে বিষণ্ণতা। নিজের প্রতি উদাসীনতা আপনাকে নিয়ে যেতে পারে খাঁদের কিনারে। যে কারণে মানসিক চাপকে হালকাভাবে নেওয়া যাবে না কোনোভাবেই। এই চাপের পরিমাণ খুব বেশি হলে অবশ্যই বিশেষজ্ঞ চিতিৎসকের পরামর্শ নিতে হবে।অল্প-স্বল্প হলে কিছু নিয়ম মেনে চললেই কমবে মানসিক চাপ। চলুন জেনে নেওয়া যাক-

নিয়মিত শরীরচর্চা করুন

শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখতে নিয়মিত শরীরচর্চা করা জরুরি। নিয়মিত শরীরচর্চা করলে আমাদের মাসল বা পেশী শিথিল হয়। এতে মানসিকভাবেও আপনি অনেকটা হালকা বোধ করবেন। সেইসঙ্গে ধর্মীয় প্রার্থনা, মেডিটেশন ইত্যাদিও আপনার মনকে উৎফুল্ল রাখতে যথেষ্ট। তাই এ ধরনের ভালো অভ্যাসগুলো ধরে রাখুন।

সুগন্ধি ব্যবহার

আপনি হয়তো আগেও শুনে থাকবেন যে, আমাদের মন ভালো করতে গন্ধের বিশেষ ভূমিকা রয়েছে। নিজের জন্য বিভিন্ন ধরনের পারফিউম ব্যবহার করতে পারেন। এছাড়া ঘরে রাখতে পারেন তাজা ফুল। বাজারে বিভিন্ন ধরনের সুগন্ধী মোমবাতি কিনতে পাওয়া যায়। এগুলো জ্বালাতে পারেন। এতে মন সতেজ থাকবে। সেইসঙ্গে থাকবেন পরিচ্ছন্ন। মন অনেকটাই ভালো থাকবে।

রঙের ব্যবহার

মানসিক চাপ কমাতে কাজ করে বিভিন্ন ধরনের রং। এমন অনেক রং আছে যেগুলো মন ভালো করে দেয়। মানসিক চাপ কমাতে রং-তুলি নিয়ে বসে পড়তে পারেন। যা মন চায় তাই আঁকাআঁকি করতে পারেন। খুব একটা ভালো আঁকতে না পারলেও ক্ষতি নেই। এতে আপনার মন অনেকটাই ফুরফুরে হয়ে উঠবে। নিজেকে হালকা মনে হবে।

মন যা চায়।  মানুষ মানসিক চাপে বেশি ভোগে অন্যের কারণে। অন্যের মনের হতে চেয়ে যা কিছু করবেন, তা হয়তো আপনাকে আরও বেশি মানসিক চাপে ফেলে দিতে পারে। তাই নিজের মন যা কিছু চায় তাই করুন। যে কাজগুলো করতে আপনার ভালোলাগে, তাই করুন। অন্যের ক্ষতির কারণ না হয়ে নিজের আনন্দের জন্য কিছু করলে তাতে দোষের কিছু নেই। তাই মানসিক চাপ কমাতে আপনার প্রিয় কোনো কাজ করুন। হতে পারে তা রান্না, বই পড়া, মুভি দেখা, ঘোরাঘুরি কিংবা অন্যকিছু।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।