অমনোযোগী ছাত্রদের মনোযোগ করে তুলবেন যেভাবে শিখেনিন পদ্ধতি

2nd May 2024 7:23 pm Country News
অমনোযোগী ছাত্রদের মনোযোগ করে তুলবেন যেভাবে শিখেনিন পদ্ধতি


সন্তান পড়াশোনায় অমনোযোগী হলে তাকে কীভাবে ক্লাসে ফার্স্ট করা যায় সেটা না ভেবে বরং তার মনের ইচ্ছার প্রতি মনোযোগী হোন। ভালো রেজাল্ট করতেই হবে এমন ইঁদুর দৌড়ের যুগে সন্তানের পিঠে ভারী ব্যাগ চাপিয়ে স্কুলে পাঠালেই সে ভালো ফলাফল করবে না। পড়াশোনাতে 'ভালো' হতে গিয়ে খেলার মাঠ থেকে দূরেই থাকতে হয় অধিকাংশ শিশুকে।অথচ বিজ্ঞান বলছে শৈশবের দিনগুলোতে মনোযোগ বৃদ্ধি করতে সমান গুরুত্বপূর্ণ খেলাধুলো করাও।জার্নাল অব ক্লিনিক্যাল মেডিসিনে' প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে শুধু মনোযোগ বৃদ্ধিই নয়, শিশুদের সামগ্রিক সুস্থতা রক্ষাতেও নিয়মিত খেলাধুলো করার গুরুত্ব অপরিসীম। জার্মানিতে ৩২৮৫ জন মেয়ে ও ৩২৪৮ জন ছেলের উপর এই গবেষণা চালানো হয়। গবেষণায় অংশ নেওয়া শিশুদের সবাই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছিল। গবেষকরা আন্তর্জাতিক মান অনুসারে শারীরিক সক্ষমতা, মনোযোগ ও সামগ্রিক জীবনযাত্রার মান নির্ধারণে জোর দেন। ভালো রেজাল্ট করতেই হবে এমন ইঁদুর দৌড়ের যুগে সন্তানের পিঠে ভারী ব্যাগ চাপিয়ে স্কুলে পাঠালেই সে ভালো ফলাফল করবে না২০১৯ থেকে একটানা চলা এই গবেষণা বলছে, খেলাধুলোর মধ্যে দিয়ে শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে অনেকটাই। আর শারীরিক ভাবে যে শিশু যত সুস্থ তার অন্যান্য দিকগুলোতে উন্নতি করার সম্ভবনাও ততটাই বেশি। নিয়মিত খেলাধুলোতে বালকদের মধ্যে যেখানে শারীরিক সক্ষমতার উন্নতি হয়েছে বেশি সেখানে মেয়েদের মধ্যে বেশি উন্নতি হয়েছে মনোযোগের। তাই সন্তানকে ভালো রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতেও উৎসাহিত করার পরামর্শ দিয়েছেন গবেষকরা।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।