বাংলার সব স্কুল কি বন্ধ হয়ে যাবে? ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে বর্ধমান থেকে প্রশ্ন মমতার

24th April 2024 7:32 pm Country News
বাংলার সব স্কুল কি বন্ধ হয়ে যাবে? ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে বর্ধমান থেকে প্রশ্ন মমতার


সোমবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় হাইকোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছে রাজ্যের ২৬ হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকার। পূর্ব বর্ধমানের আউশগ্রামের জনসভা থেকে এসএসসির রায়দান নিয়ে এবারও উষ্মা প্রকাশ করেন মমতা। তিনি বলেন, কলকাতা হাইকোর্টের রায়ে ২৬ হাজারের চাকরি বাতিল হয়েছে। এত শিক্ষক অশিভক্ষক কর্মীর চাকরি চলে যাওয়ায় বাংলা এবার স্কুল বন্ধ করে দিতে হবে কিনা সেই প্রশ্নও করেন মমতা।কিন্তু ২৬ হাজার শিক্ষককে চাকরি থেকে সরিয়ে দেওয়া হল। বলা হয়েছে সুদে আসতে বেতনও ফেরত দিতে হবে। এতে আমার খারাপ লেগেছে। ' তবে মমতার এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই বলেছে নিয়োগ দুর্নীতি থেকে নিজেকে সরিয়ে নিতেই এই মন্তব্য। বিরোধীদের দাবি দুর্নীতি সম্পর্কে তিনি অজ্ঞাত ছিলেন সেটাজানতে এই মন্তব্য করেছেন।মমতা এদিন বিরোধীদেরও নিশানা করেন। বলেন, যারা সরকারি চাকরি করেন তাদের সারা জীবন চাকরির পরে যদি চাকরি নিয়ে নিয়ে বলা হয় সমস্ত টাকা সুদে আসলে ফিরত দিতে হবে। সেটা কি সম্ভব। এদিন মমতা আবারও বলেন, তিনি রায় নিয়েই কথা বলছেন। বিচারপতিদের নিয়ে কিছু বলেছেন না। তিনি আরও বলেন, এভাবে কারও চাকরি খাওয়া যায় না। চাকরি নিয়ে তিনি মোদীকেও আক্রমণ করেন।এদিন মমতা গলসিতেও সভা করেন। সেখান থেকে সরাসরি আক্রমণ করেন বর্ধমান -দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। মমতা দিলীপের নাম না নিয়েই আক্রমণ করেন তাঁকে। বলেন দল তাঁকে খড়গপুরের টিকিট দেয়নি। সেখান থেকে এবার প্রার্থী করা হয়েছে। মমতা এদিন রাজ্য বিজেপির পাশাপাশি কেন্দ্র বিজেপির মধ্যেও বিভাজন তৈরি করতে চান। তিনি বলেন, রাজনাথ সিং বা নীতিন গডকরি দেশের প্রধানমন্ত্রী হতে পারতে। তাতে তার কোনও আপত্তি থাকত না। একজন ভদ্রলোক দেশের প্রধানমন্ত্রী হত। মোদীর নাম না করেই তিনি বলেন যে দাঙ্গাবাজ প্রধানমন্ত্রী তিনি চান না।মমতা এদিন বলেন, মোদীর পুরনো প্রতিশ্রুতিগুলি তুলে ধরে বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, উনি বলেছিলেন ১৫ লক্ষ টাকা করে দেবেন। বছরে ২ কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এগুলি হয়নি। মমতা আরও বলেন, এই রাজ্যে তিনি সিএএ , এনআরসি, ইউনিফর্ম সিভিল কোড চালু করতে দেবেনা। বিজেপি বিভাজনের রাজনীতি করছে। কিন্তু তিনি এই বিভাজনের রাজনীতি রুখে দেবেন।

 

 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।