গোবিন্দার পথেই দুই বোন সক্রিয় রাজনীতিতে নামছেন করিশ্মা-করিনা?

30th March 2024 7:24 pm Country News
গোবিন্দার পথেই দুই বোন সক্রিয় রাজনীতিতে নামছেন করিশ্মা-করিনা?


একদিন আগেই রাজনীতিতে কামব্যাক করেছেন বলিউড অভিনেতা গোবিন্দা। গত বৃহস্পতিবারই তিনি যোগ দিয়েছেন শিবসেনায়। বলিপাড়ায় জোর খবর, তাঁর দেখানো পথেই নাকি এবার নামতে চলেছেন বলিউডের দুই বোন করিশ্মা কাপুর ও করিনা কাপুর। সব ঠিক থাকলে লোকসভা নির্বাচনের আগেই নাকি তাঁদের দেখা যাবে সক্রিয় রাজনীতিতে, খবর তেমনটাই।কোন দলে যোগ দেবেন তাঁরা? সব ঠিক থাকলে শিন্ডে সেনা অর্থাত্‍ শিবসেনাতেই দেখা যাবে তাঁকে, সূত্র জানাচ্ছে এমনটাই।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হাত ধরেই নাকি অভিষেক হতে চলেছে তাঁদের। বলিপাড়ায় কান পাতলে এখন শোনা যাচ্ছে এমন কথাই। যদিও আসন্ন নির্বাচনে তাঁরা ওই দলের প্রার্থী হবে কিনা তা এখনও জানা যায়নি। মুখে কুলুপ এঁটেছেন দুই বোনও। ফলে রহস্যের পারদ বাড়ছে আরও।এর আগে দুই বোনের কাউকেই সক্রিয় রাজনীতিকে দেখা যায়নি। শো-বিজ নিয়েই ব্যস্ত ছিলেন তাঁরা। সক্রিয় রাজনীতিতে যোগ দিলে তাঁরা কতটা সফল হন সেখানে, এখন সেটাই দেখার। একসঙ্গেই বড় হয়ে উঠেছেন করিনা-করিশ্মা। কাপুর পরিবারের এই দুই বোনের ভক্তসংখ্যাও কম নয়। আর এই জনপ্রিয়তাকেই হাতিয়ার করেই নাই এগোতে চাইছেন তাঁরা। শো-বিজ ও রাজনীতির যোগ আজকের নয়। শুধু মহারাষ্ট্রই নয়, এ রাজ্যেও এর সাম্প্রতিক উদাহরণ হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। আসন্ন নির্বাচনে হুগলি থেকে প্রার্থী হয়েছেন তিনি। তৃণমূলের টিকিট পেয়ে ভোটে দাঁড়িয়েছেন। তাঁর বিপরীতে রয়েছে ওই এলাকার বিজয়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।