মুখে অতিরিক্ত দুর্গন্ধ ঘরোয়া উপায়ে করুন সমাধান

12th March 2024 9:14 am Country News
মুখে অতিরিক্ত দুর্গন্ধ ঘরোয়া উপায়ে করুন সমাধান


আমাদের মনে রাখতে হবে, শরীরের প্রতিটি অংশেরই খেয়াল রাখা গুরুত্বপূর্ণ। মুখের স্বাস্থ্যও এই তালিকারই অন্তর্গত। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই মুখের স্বাস্থ্যের কোনরকম খেয়াল রাখেন না বলে বিভিন্ন গবেষণায় ইতোমধ্যেই প্রমাণ মিলেছে। বেশিরভাগ মানুষই এই বিষয়টাকে একেবারেই আমল দেন না।আর মুখের স্বাস্থ্য ভালো না রাখলে মুক থেকে বের হতে পারে দুর্গন্ধ। তাই বিশেষজ্ঞরা এই অভ্যাস বদলের কথাই বলছেন।চিকিত্‍সকদের মতে, আমাদের মুখের স্বাস্থ্য গোটা শরীরের উপর বিরাট প্রভাব ফেলে। তাই আমাদের প্রত্যেকের মুখের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া উচিত। গবেষণা বলছে, মুখের স্বাস্থ্য ভালো না থাকলে দাঁতের রোগ থেকে শুরু করে মাথার অসুখ পর্যন্ত হতে পারে। অতএব দাঁতের স্বাস্থ্য ভালো রাখাটা আমাদের অন্যতম কর্তব্য। এক্ষেত্রে দাঁত এবং মাড়ি দুয়েরই খেয়াল রাখতে হবে।

কীভাবে মুখের ভেতরের খেয়াল রাখবেন?

> ভালো করে ব্রাশ করুন। ব্রাশ করলেই মুখের হাজার সমস্যার সমাধান সম্ভব। দিনে দুবার ব্রাশ করা উচিত। তবে চাইলে তিন-চারবারও ব্রাশ করা যেতে পারে। তবে অকারণে ব্রাশ করতে যাবেন না।

> দাঁত মাজার ভালো পেস্ট ব্যবহার করুন। কারণ ভালো মাজন মুখের ভিতরের জীবাণুকে সহজেই মেরে ফেলতে পারবে। তখন যুদ্ধ জয় হবে সহজ।

তবে দাঁত মাজতে হবে সঠিক নিয়ম মেনে। উপর-নীচ করে দাঁত মাজুন। অর্থাত্‍ একবার দাঁতের উপরে ব্রাশ নিয়ে যান তো পরক্ষণে নীচে নামান ব্রাশ। এই পদ্ধতিতে দাঁত মাজুন। দাঁতের পাশাপাশি মাড়িতেও ব্রাশ করুন।

> জিভ ভালো করে পরিষ্কার করুন। বেশিরভাগ ব্রাশের পিছনেই জিভ পরিষ্কার করার ব্যবস্থা থাকে। পারলে আলাদা করে জিভ পরিষ্কারের উপকরণও ব্যবহার করতে পারেন।

> ব্রাশ করার পর মুখ ভালো করে কুলকুচি করে ধুয়ে নিন। মুখ ধোয়ার পর মাউথওয়াশ ব্যবহার করতে পারেন। তবেই মুখ ভালোমতো পরিষ্কার হবে।

> কারও সঙ্গে কথা বলার আগে মাউথ ফ্রেশনার ব্যবহার করতে পারেন। তাহলে মুখের গন্ধ সহজেই দূর করা যাবে।

সমস্যা বেশি মনে হলে অবশ্যই চিকিত্‍সকের পরামর্শ নিন। তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।