আলুর খোসা দিয়ে কালো করা যাবে পাকা চুল জানুন পদ্ধতি

12th March 2024 9:12 am Country News
আলুর খোসা দিয়ে কালো করা যাবে পাকা চুল জানুন পদ্ধতি


পুষ্টির অভাবে অনেক সময় কম বয়সেই পেকে যায় চুল। বংশগত কারণেও চুলে পাক ধরে অনেকের।চুলের রং ফেরাতে অনেকেই নির্ভর করেন বাজারের কেনা ডাইয়ের ওপর।তবে বিশেষজ্ঞরা বলেন, অল্প বয়সে রাসায়নিক হেয়ার ডাইয়ের ব্যবহারে চুলের ও মাথার তালুর চুলের স্বাস্থ্য খারাপ হয়। তাই প্রাকৃতিক উপায়ে সমস্যার সমাধান করুন।আর এজন্য আমাদের দূরে যেতে হবে না। রান্নাঘরেই পেয়ে যাবো পাকা চুলের যন্ত্রণা থেকে পরিত্রাণের পথ।রান্নাঘরের উপাদান দিয়েই সমস্যার সমাধান হবে। সেটি হলো আলু, অবাক হচ্ছেন আলু রান্না করার সময় খোসা ফেলে না দিয়ে কাজে লাগান। আলুর খোসা দিয়ে প্রাকৃতিক উপায়ে তৈরি করুন ডাই।তৈরি করতে প্রয়োজন হবে আলুর খোসা এক কাপ। প্যান, শ্যাম্পুর বোতল, চুল ডাই করার ব্রাশ, ময়েশ্চারাইজিং শ্যাম্পু, কন্ডিশানার এবং তোয়ালে।পদ্ধতি- প্যানে আলুর খোসা দিন। তারপর দু'কাপ জল নিন। আঁচ বাড়িয়ে রাখুন। ২০ থেকে ৩০ মিনিট ফুটতে দিন। এরপর নামিয়ে ঠাণ্ডা করে ছেকে শ্যাম্পুর বোতলে ঢেলে নিন।এবার ময়েশ্চারাইজিং শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ডাই চুলে দিন। এরপর তোয়ালে দিয়ে পেঁচিয়ে রাখুন। ১৫ মিনিট পর চুল থেকে তোয়ালে সরিয়ে, চুল শুকিয়ে নিন। এই ডাই এক সপ্তাহ ব্যবহার করলেই দেখবেন সাদা চুলগুলো কালো হতে শুরু করেছে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।