ছোট অম্বানীর বিয়ের প্রাক্ উদ্‌যাপনে ২৫০০ পদ রাঁধবেন ৬৫ রাঁধুনি! কী কী থাকছে তবে মেনুতে?

28th February 2024 3:09 pm Country News
ছোট অম্বানীর বিয়ের প্রাক্ উদ্‌যাপনে ২৫০০ পদ রাঁধবেন ৬৫ রাঁধুনি! কী কী থাকছে তবে মেনুতে?


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে বসতে চলেছে মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্রের । শোনা যাচ্ছে, সেই আসরে উপস্থিত অতিথিদের আপ্যায়নও করা হবে প্রধানমন্ত্রীরই পছন্দের খাবারদাবার দিয়েই! ইনদওরের চাট, কচুরি, জিলিপি খেতে ভালবাসেন মোদী। মাঝেমধ্যেই তাঁর মুখে প্রশংসা শোনা যায় মধ্যপ্রদেশের রাস্তার ধারের এই সমস্ত খাবারদাবারের। তিন দিনের অনুষ্ঠানে গুজরাতে উপস্থিত দেশ-বিদেশের মান্যগণ্য অতিথিদের পাতেও পড়বে ইনদওরের বিশেষ চাট, কচুরি এবং জিলিপি। তার জন্য খাস ইনদওর থেকেই রাঁধুনি আনানোর বন্দোবস্ত করেছে অম্বানী পরিবার।

ইনদওরের জার্ডিয়ান্স হোটেলের ২১ জন শেফকে দায়িত্ব দেওয়া হয়েছে এই রান্নার। হোটেলের ডিরেক্টর প্রবীর শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিন দিনের অনুষ্ঠানে ১২ ধরনের মেনু প্রস্তুত করা হচ্ছে। আর সেই মেনুতে থাকবে আড়াই হাজার পদ। ইনদওরের ওই হোটেলের রাঁধুনিদের বলা হয়েছে, ইনদওর থেকে খাঁটি মশলাপাতি নিয়ে অনুষ্ঠানে আসতে। যাতে গুজরাতে গেলেও ইনদওরের খাবারের স্বাদ একই থাকে। কী কী থাকবে ওই খাবারের তালিকায়?

 

ইনদওরের কচুরি থেকে শুরু করে ভুট্টেকা কীস, খোপরা প্যাটিস, উপমা, ইনদওরের চিঁড়ের পোলাও, জিলিপি, নানা ধরনের চাট, কুলফি— এই সবই থাকবে মেনুতে।

অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী এবং তাঁর বাগ্‌দত্তা রাধিকা মার্চেন্টের বিয়ে আগামী ১২ জুলাই। তার আগে আগামী ১ মার্চ থেকে ৩ মার্চ প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানের আসর বসবে গুজরাতের জামনগরে। ওই অনুষ্ঠানে উপস্থিতি থাকার কথা ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফ্‌ট প্রতিষ্ঠাতা বিল গেটস, ওয়াল্ট ডিজ়নির সিইও বব আইগার, মর্গান স্ট্যানলির সিইও টেড পিক-সহ বহু বিদেশ সংস্থার শীর্ষকর্তারা। একই সঙ্গে দেশের ক্রীড়া তারকা, বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীরাও অতিথি হয়ে আসবেন ওই অনুষ্ঠানে। মোট আমন্ত্রিতের সংখ্যা হাজারখানেক। সূত্রের খবর, তাঁদের জন্য আড়াই হাজার পদ বানাতে ডাকা হয়েছে ৬৫ জন রাঁধুনিকে। ইনদওরের বিশেষ খাবার ছাড়াও তাঁরা অতিথিদের জন্য বানাবেন জাপানি, তাই, মেক্সিকান এবং পারসি পদ।

কী নিয়মে সেই খাবার অতিথিদের দেওয়া হবে, তার বিশদ জানিয়েছেন শর্মাই। তাঁর কথায়, শুধু প্রাতরাশের জন্যই থাকবে ৭৫ রকমের পদ। মধ্যাহ্নভোজে ২২৫ রকমের, নৈশাহারে ২৭৫ রকম পদ এবং মধ্যরাতে অর্থাৎ রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত অতিথিদের জন্য থাকবে ৮৫ রকমের পদ। তিন দিনের এই মেনু এমন ভাবে সাজানো হবে, যাতে একটি পদও দ্বিতীয় বার না খেতে হয় অতিথিদের।

 

তবে প্রধানমন্ত্রী মোদীর পছন্দের ইনদওরের খাবারের জন্য থাকবে বিশেষ দু’টি কাউন্টার। সেখান থেকে যখন খুশি অতিথিরা ইনদওরের ভারতীয় খাবার চেখে দেখতে পারবেন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।