অনন্ত অম্বানীর বিয়ের অনুষ্ঠানে থাকবেন বিল গেটস! অতিথি তালিকায় আর কী কী চমক থাকছে?

23rd February 2024 10:35 am Country News
অনন্ত অম্বানীর বিয়ের অনুষ্ঠানে থাকবেন বিল গেটস! অতিথি তালিকায় আর কী কী চমক থাকছে?


২০২২ সালের ডিসেম্বর মাসে বাগ্‌দান সেরেছিলেন ভারতের রিল্যায়েন্স-কর্তা মুকেশ অম্বানীর কনিষ্ঠ সন্তান অনন্ত অম্বানী এবং ‘অ্যাঙ্কর হেল্‌থকেয়ার’-এর সিইও বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। তার পর থেকেই দু’জনের বিয়ের তারিখ নিয়ে নানা রকম খবর চাউর হতে থাকে নেটদুনিয়ায়। এ বছর জুলাই মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন অনন্ত-রাধিকা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাঁদের প্রাক্-বিবাহ অনুষ্ঠানের প্রস্তুতি। ১ মার্চ থেকে ৩ মার্চ অবধি অম্বানীদের জামনগরের বাড়িতেই চলবে উদ্‌যাপন। দেশ-বিদেশ থেকে অনেক অভিজাত মানুষজন এই উদ্‌যাপনে শামিল হবেন।

অনন্ত-রাধিকার প্রাক্-বিবাহ অনুষ্ঠানে কে কে থাকছেন? শোনা যাচ্ছে, মাইক্রোসফ্‌ট কর্তা বিল গেটস, মেটার সিইও মার্ক জ়াকারবার্গ, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, ডিজ়নির সিইও বব ইগার, অ্যাডবের সিইও শান্তনু নারায়ণ, ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প, ব্যাঙ্ক অফ আমেরিকার চেয়ারম্যান ব্রায়েন থমাস ময়নিহান, ভুটানের রাজা-রানির মতো ব্যক্তিরা অনন্ত-রাধিকার প্রাক্-বিবাহের উদ্‌যাপনে অংশ নেবেন।

ইতিমধ্যেই ১৬ ফেব্রুয়ারি জামনগরে অনন্ত-রাধিকার ‘লাগান লাখভানু’ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। গুজরাতিদের এই অনুষ্ঠানে বর-কনে তাঁদের বিয়ের কার্ড ভগবানের কাছে নিয়ে গিয়ে, বিয়ে যেন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় তার জন্য প্রার্থনা করেন। অনন্ত-রাধিকার প্রাক্-বিবাহের অনুষ্ঠানে হাজির থাকবেন বলিউডের অভিনেতা-অভিনেত্রীরাও। রণবীর কপূর ও আলিয়া ভট্ট সেই উদ্‌যাপনে নাচের অনুষ্ঠানও করবেন।

ছোট থেকেই পরস্পরকে চিনতেন রাধিকা এবং অনন্ত। ভাল বন্ধু রাধিকার সঙ্গে অনন্তকে প্রায়ই নানা অনুষ্ঠানে দেখা যেত। তবে অনন্তের সঙ্গে রাধিকার বিয়ের জল্পনা জোরালো হয়েছে প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়েতে। জোধপুরে প্রিয়ঙ্কা-নিকের বিয়েতে অম্বানী পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন রাধিকাও। মুম্বইয়ে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের রিসেপশনেও রাধিকা গিয়েছিলেন অম্বানী পরিবারের সঙ্গেই।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।