অফিস থেকে কোনো পার্টিতে যাবেন? মুখের ভোল পাল্টে দিতে ব্যাগে রাখুন এই ৫ প্রসাধনী

18th February 2024 1:19 pm Country News
অফিস থেকে কোনো পার্টিতে যাবেন? মুখের ভোল পাল্টে দিতে ব্যাগে রাখুন এই ৫ প্রসাধনী


বাতাসে ঠান্ডার আমেজ এখন অনেকটাই কমে গিয়েছে। তাই বলে তো আর সন্ধেবেলার পার্টি বন্ধ হয়ে যাবে না। কিন্তু সারা দিনের ক্লান্তি ঢেকে পার্টিতে যাওয়ার আগে মুখের হাল একটু হলেও বদলে ফেলতে হবে। চোখের এমন ঘাঁটা কাজল নিয়ে তো আর পার্টিতে যাওয়া যাবে না। তাই প্রয়োজনীয় কিছু জিনিস সব সময় গুছিয়ে রাখতে হবে ব্যাগে। তা হলে অফিস থেকে যে কোনও অনুষ্ঠানেই যোগ দিতে পারবেন। জেনে নিন, এমন কোন পাঁচটি জিনিস যা অবশ্যই রাখবেন।

১) ওয়েট ওয়াইপ্‌স:

 

গরমে মুখ ঘামে। আবার শীতে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। কাজল ঘেঁটে গিয়ে চোখের তলায় কালিও পড়ে। তাই ব্যাগে অবশ্যই রাখুন ওয়েট টিস্যু। মুখ মোছা, প্রয়োজনে হাত মোছার কাজেও লাগতে পারে।

২) টোনার:

 

মুখ মোছার পর একটু টোনার স্প্রে করে নিন। সারা দিনের ক্লান্তি যেমন কাটবে, তেমন মুখের উন্মুক্ত রন্ধ্রগুলির মুখও সঙ্কুচিত হবে। এতে মুখে মেকআপ বসবে ভাল। তাই ভাল মানের টোনার রাখতেই হবে।

 

৩) লিপ অ্যান্ড চিক টিন্ট:

 

লিপস্টিক থাকলে ভাল। না হলে সঙ্গে রাখুন লিপ এবং চিক টিন্ট। ঠোঁট রাঙানোর সঙ্গে দু’গালে লালচে আভা— একটি প্রসাধনী দিয়েই দু’টি কাজ করা যায়।

৪) কমপ্যাক্ট:

 

তাড়াহুড়োতে ফাউন্ডেশন মেখে, তা মুখে বসানোর সময় যদি না থাকে তখন কমপ্যাক্ট দিয়েই কাজ চালিয়ে নিন। নিজের ত্বকের রঙের সঙ্গে মানিয়ে কমপ্যাক্ট কিনুন। ব্যাগে রেখে দিন সব সময়। টোনার একটু শুকিয়ে গেলেই এই পাউডার বুলিয়ে নিন।

 

৫) কাজল:

 

সকাল থেকে সন্ধে পর্যন্ত চোখে যে কাজল পরেছিলেন, তা গরমে ঘেমে চোখের চারপাশে লেগে গিয়েছে। ওয়েট টিস্যু দিয়ে সেই কাজল তুলে নেওয়ার পর আবার চোখে এক বার কাজল বুলিয়ে নিন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।