গুড়, ছোলা শরীরের জন্য ভাল! তার সঙ্গে সাদা তিল মেশালে শরীরে আদৌ উপকার হয় কি?

16th February 2024 11:50 pm Country News
গুড়, ছোলা শরীরের জন্য ভাল! তার সঙ্গে সাদা তিল মেশালে শরীরে আদৌ উপকার হয় কি?


সকালে উঠে এক সময় গুড়, ছোলা খেয়ে দৌড়তে যেতেন। শরীরে শক্তির জোগান দিতে এই দুই খাবারের জুটির কোনও বিকল্প হয় না। তবে নেটপ্রভাবী এবং পুষ্টিবিদ প্রিয়াঙ্কা খন্ডেলওয়াল বলছেন, এই খাবার আরও বেশি পুষ্টিকর হয়ে ওঠে সাদা তিল যোগ করলে। শুকনো খোলায় ভাজা ছোলা, গুড় এবং তিলের লাড্ডু, চিক্কি বা গজক বানিয়ে রেখেও দেওয়া যায়। শরীরচর্চা করার আগে বা পরে যখন খুব ক্লান্ত লাগে তখন কাজে লাগতে পারে এই খাবার। তা ছাড়া যাঁদের মিষ্টি খাওয়ার প্রবণতা রয়েছে, তাঁদের জন্যেও এই খাবার বেশ উপকারী। প্রিয়ঙ্কা বলেন, “কার্বোহাইড্রেট, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাটে সমৃদ্ধ এই খাবার তৎক্ষণাৎ শক্তির জোগান দেয়। রক্তে ইনসুলিন হরমোনের উৎপাদন এবং ক্ষরণের মাত্রা ঠিক রাখে।” তবে যাঁদের কিডনির সমস্যা রয়েছে, তাঁদের বেশি পরিমাণে সাদা তিল না খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

গুড়, ছোলা এবং সাদা তিলের মিশ্রণ আর কী কী উপকারে লাগে?

 

১) গুড়ের মধ্যে রয়েছে আয়রন, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং পটাশিয়াম-ম্যাগনেশিয়ামের মতো খনিজ। তা ছাড়া রক্তে শর্করা বশে রাখতেও গুড় খেতে বলা হয়।

২) ছোলায় আবার প্রোটিনের মাত্রা বেশি। ফোলেট এবং জ়িঙ্কের মতো খনিজ পেশি মজবুত করতে সাহায্য করে। রক্তে শর্করার ওঠানামার সমস্যা থাকলে তা নিয়ন্ত্রণে রাখে ছোলা।

 

৩) স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর সাদা তিল হাড়ের জোর বাড়িয়ে তোলে। ত্বক, চুল এবং হার্ট ভাল রাখতেও সাহায্য করে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।