সদ্য ডায়াবিটিস ধরা পড়েছে? প্রাতরাশের জন্য ১৫ মিনিটেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ৫ খাবার

13th February 2024 11:07 pm Country News
সদ্য ডায়াবিটিস ধরা পড়েছে? প্রাতরাশের জন্য ১৫ মিনিটেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ৫ খাবার


এক বার শরীরে ডায়াবিটিস বাসা বাঁধলে খাওয়াদাওয়ায় চলে আসে হাজার রকমের বিধিনিষেধ। ডায়াবেটিকদের ডায়েটে ভাত, চিনি, আলু বা কন্দজাতীয় খাবার যেমন কম রাখা হয়, তেমনই কিছু ফলও বাদ পড়ে যায় তাঁদের খাদ্যতালিকা থেকে। দুপুর বা রাতের খাবারে মাছ, মাংস, ডাল, আনাজে পেট ভরলেও সমস্যা হয় প্রাতরাশ নিয়ে। রোজ একই জলখাবার কার আর ভাল লাগে? তবে ডায়াবিটিস হলেই আগে কী কী বাদ দেবেন তা নিয়ে ভাববেন না। বরং ভাবুন, কী কী খেতে পারবেন। সেই তালিকা আগে তৈরি করে নিন। তার পরে তা দিয়েই তৈরি করে নিতে পারেন রকমারি টিফিন।

রোগীর রক্তে শর্করার মাত্রা কতটা বেশি, ইনসুলিন নেন কি না, তাঁর বয়স কত, অন্য কোনও অসুখ রয়েছে কি না— এ সব কিছু দেখে তবেই ডায়াবেটিক রোগীর খাদ্যতালিকা তৈরি করেন পুষ্টিবিদেরা। তবে ডায়াবেটিক রোগীরা সাধারণত কিছু খাবার নিশ্চিন্তে খেতে পারেন।

 

১) পুষ্টিবিদদের মতে, সুজি, ডালিয়া, ওট্স জাতীয় খাবার ডায়াবিটিস থাকলে খাওয়া যেতে পারে। ডালিয়া দিয়ে তৈরি খিচুড়ি, ওট্‌সের রুটি, ওট্স পরিজ, ওটসের প্যানকেক, সুজির দোসা বা উপমা খেতে পারেন।

২) অনেকেই সকালে দুধ আর কর্নফ্লেক্স খান। ডায়াবেটিকদের জন্য এই খাবার মোটেও ভাল নয়। কর্নফ্লেক্সের গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই বেশি। তার চেয়ে বরং দুটো হাতে গড়া রুটি কিংবা ব্রাউন ব্রেড খেতে পারেন। ময়দা বা আটার রুটির বদলে রাগি বা বাজরার রুটি খাওয়া বেশি ভাল। এতে ফাইবারও পাবেন বেশি। সঙ্গে আলুর সরকারি নয়, সব রকম সব্জি দিয়ে তৈরি তরকারি খেতে পারেন।

৩) ডিমের সাদা অংশ দিয়ে অমলেটও তৈরি করা যায়। তার মধ্যে একটু পালং শাক কুচিয়ে দিয়ে দিন, স্বাদ বাড়বে। সঙ্গে একটি ব্রাউন ব্রেড টোস্ট আর শসার কয়েকটি টুকরো। এই খাবারে পেট অনেক ক্ষণ ভর্তি থাকবে।

 

৪) সকালে একটু ছাতু খেতে পারেন, পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। ডায়বেটিকদের জন্য খুব ভাল টিফিন হল স্প্রাউট স্যালাড। ছোলা ভিজে কাপড়ে মুড়ে রেখে দিন। অঙ্কুরোদ্গম হলে পরের দিন শশা, পেঁয়াজ, টম্যাটো, লেবু ও লঙ্কাকুচি ছড়িয়ে খান।

 

৫) ডায়াবেটিক রোগীদের জলখাবারে রাগি ভাল বিকল্প হতে পারে। রাগির গ্লাইসেমিক ইনডেক্স অন্যান্য দানাশস্যের তুলনায় অনেক কম। রাগির তৈরি দোসা খাওয়া যেতে পারে। এ ছাড়াও, রাগির উত্তাপম, ইডলি, এমনকি, সব রকম সব্জি দিয়ে রাগির স্যুপ বানিয়েও খেতে পারেন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।