রান্নার গ্যাস দ্রুত ফুরিয়ে যাচ্ছে? জেনেনিন গোপন কিছু টিপস

10th February 2024 7:44 pm Country News
রান্নার গ্যাস দ্রুত ফুরিয়ে যাচ্ছে? জেনেনিন গোপন কিছু টিপস


অনেক বাড়িতেই রান্নার জন্য ব্যবহার করা হয় সিলিন্ডারের গ্যাস। সেজন্য প্রতি মাসে খরচের ধাক্কাটাও কম নয়। যত কম গ্যাস খরচ করে রান্নার পাট সেরে নেওয়া যাবে, ততই বাঁচবে গ্যাস। তবে শুধু সিলিন্ডার নয়, যারা লাইনের গ্যাসে রান্না করেন তাদেরও এমন সাশ্রয়ী মনোভাব গড়ে ওঠা উচিত। কারণ আমাদের দেশের গ্যাস বাঁচলে তা ভবিষ্যতের জন্য লাভজনক।চলুন তবে জেনে নেওয়া যাক এমন কিছু উপায় সম্পর্কে যেগুলো মেনে চললে গ্যাস সাশ্রয় করা সহজ হবে-

রান্নার উপকরণ গুছিয়ে রাখুন

রান্না শুরু করার প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিন। যেন যখন যেটা প্রয়োজন হয় সেটাই হাতের কাছে পাওয়া যায়। এতে সময় কম নষ্ট হবে, গ্যাসও বাঁচবে। যেমন ধরুন ফ্রিজে দুধ রাখা থাকলে তা আগেভাগেই বের করে রাখুন। গলে স্বাভাবিক তাপমাত্রায় এলে তবেই গরম করুন। এভাবে ফ্রিজে রাখা অন্যান্য খাবারের ক্ষেত্রেও করতে পারেন। গ্যাস সাশ্রয় হবে অনেকটাই।

ঢেকে রান্না করুন

চেষ্টা করুন ঢেকে রান্না করার। এতে খাবার তাড়াতাড়ি সেদ্ধ হবে, সময় ও গ্যাস দুটোই বেঁচে যাবে। প্রায় সবার বাড়িতেই প্রেশার কুকার থাকে। প্রেশার কুকারে রান্না করুন। এতেও গ্যাস সাশ্রয় হবে। আবার রান্নায় জল ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকবেন। বেশি জল দিলে তা কমাতে সময় লাগবে। যতটুকু দরকার, ঠিক ততটুকুই দিন।

চুলার আঁচ মাঝারি রাখুন

চুলার আঁচ মাঝারি রাখার চেষ্টা করুন। বেশি আঁচে রান্না করলে খাবার সেদ্ধ হওয়ার আগেই পুড়ে যায়। একেবারে অল্প আঁচে রান্না করলে গ্যাস খরচ হয় বেশি। চা-কফি ইত্যাদি তৈরির জন্য বারবার জল গরম করার দরকার নেই। একবারেই গরম করে ফ্লাস্কে রেখে দিন। এতেও গ্যাস সাশ্রয় হবে অনেকটাই।

সঠিক মাপের পাত্র ব্যবহার

খেয়াল রাখুন রান্নার পাত্রের দিকেও। যে পাত্রে রান্না করবেন সেটির মাপ যেন সঠিক হয়। প্রয়োজনের তুলনায় ছোট পাত্রে রান্না করলে আঁচ বাইরে বের হয়ে যায়। আর বড় পাত্রে রান্না করলে গরম হতে অনেক সময় নেয়। তাই সঠিক মাপের পাত্রে রান্না করাই উত্তম।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।