মাঙ্কি ফিভারের থাবা দেশে, কর্নাটকে মৃত দুই, উপসর্গ কী এই অসুখের? সংক্রমণ হয় কী ভাবে?

7th February 2024 1:37 pm Country News
মাঙ্কি ফিভারের থাবা দেশে, কর্নাটকে মৃত দুই, উপসর্গ কী এই অসুখের? সংক্রমণ হয় কী ভাবে?


মাথাচাড়া দিচ্ছে মাঙ্কি ফিভার, যাকে বলা হয় ‘কেয়াসানুর ফরেস্ট ডিজিজ’। ছড়াচ্ছে আতঙ্ক। কর্নাটকে এই রোগে মারা গিয়েছেন দু’জন। রাজ্য স্বাস্থ্য দফতর নিশ্চিত করেছে। তাদের রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মাঙ্কি ফিভারে কর্নাটকে প্রথম মৃত্যু হয়েছে ১৮ বছরের এক তরুণীর। তাঁর পরিচয় প্রকাশ করেনি রাজ্য স্বাস্থ্য দফতর। উদুপি জেলায় এই রোগে আক্রান্ত হয়ে দ্বিতীয় জনের মৃত্যু হয়েছে। মৃতের বয়স ৭৯ বছর। চিকমাগালুরের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর পরিচয়ও গোপন রেখেছে প্রশাসন।

পরিসংখ্যান বলছে, উত্তর কর্নাটকে এখন পর্যন্ত এই মাঙ্কি ফিভারে সংক্রমিত হয়েছেন ৫০ জন। শিবমোগ্গা এবং চিকমাগালুরেই সব থেকে বেশি আক্রান্তের হদিস মিলেছে। এর পরেই সতর্ক হয়েছে প্রশাসন। বৈঠকে বসেছেন স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা। এই রোগী আসলে কী? কেয়াসানুর ফরেস্ট ডিজিজ ভাইরাসের (কেএফডিভি) সংক্রমণে এই মাঙ্কি ফিভার হয়। ১৯৫৭ সালে কর্নাটকের গভীর জঙ্গলে এই রোগের জন্ম। ক্রমে গোটা দক্ষিণ এশিয়ায় ত্রাস হয়ে ওঠে এই রোগ। জঙ্গলের পরজীবী এঁটুলির কামড়ের মাধ্যমে ছড়ায় এই রোগ। ওই পরজীবী কোনও আক্রান্ত প্রাণী, বিশেষত হনুমানকে কামড়ানোর পর কোনও মানুষকে কামড়ালে তিনি সংক্রামিত হন এই কেএফডিভিতে। গভীর জঙ্গলে গিয়ে মানুষেরা আক্রান্ত হন এই রোগে। এঁটুলির কামড় খাওয়ার তিন থেকে আট দিনের মাথায় সংক্রমণের উপসর্গ প্রকাশ পায়। এই সংক্রমণের উপসর্গ কী? সেন্ট্রাল কোস্টাল এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, কেএফডিভি সংক্রমণের কারণে জ্বর, মাথা যন্ত্রণা, পেশিতে ব্যথা, দুর্বলতা, হজমে সমস্যা, বমি, ডায়রিয়া পর্যন্ত হতে পারে। এর ফলে এনসেফেলাইটিস, হেপাটাইটিস, হতে পারে যার জন্য একাধিক অঙ্গও বিকল হতে পারে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।