বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে, একই প্রশ্ন অনুরাগীরও! তমন্নাকে কবে বিয়ে করবেন সেই নিয়ে কি জানালেন বিজয়?

4th February 2024 10:28 am Country News
বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে, একই প্রশ্ন অনুরাগীরও! তমন্নাকে কবে বিয়ে করবেন সেই নিয়ে কি জানালেন বিজয়?


সাম্প্রতিক সময়ে বলিপাড়ার অন্যতম চর্চিত জুটি বিজয় বর্মা এবং তমন্না ভাটিয়া। গত বছর থেকেই বিজয় এবং তমন্নার সম্পর্কের কানাঘুষো শোনা যাচ্ছিল। বছরের শেষ দিকে নিজেদের প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন দু'জনেই। তার পর থেকেই তমন্নার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ‘দহাড়’ খ্যাত এই অভিনেতা। রেস্তরাঁ, ছবির প্রিমিয়ারে হাসিমুখে ক্যামেরার সামনে ‘পোজ’ দিয়েছেন এই জুটি। প্রেমের সম্পর্কে যে তাঁরা দু'জনেই ভাল রকম রয়েছেন, সেটা বেশ বোঝা যায়। কিন্তু প্রেম কবে পরিণতি পাবে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। এ বার এক অনুরাগী প্রশ্ন করে বসলেন বিজয়কে— ‘কবে বিয়ে করছেন?’

‘লাস্ট স্টোরিজ় ২’ ওয়েব সিরিজ়ের শুটিংয়ের সময় একে-অপরের কাছাকাছি আসেন তাঁরা। মণীশ মলহোত্রের বাড়ির দীপাবলির অনুষ্ঠান শেষে হাত ধরে গাড়িতে ওঠার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। কবে এক হবে চারহাত, এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। নিজেদের বিয়ে নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি বিজয়-তমন্না। তবে অনুরাগীর প্রশ্নের উত্তর দিলেন বিজয়। তিনি জানালেন, একই প্রশ্ন শুনে কান ঝালাপালা হয়ে যাচ্ছে তাঁর।

শুধু বাইরের লোকজন নয়, বাড়িতেও নাকি নিত্য এই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিজয়কে। মাকে ফোন করলেই নাকি তিনি ছেলেকে একই কথা জিজ্ঞেস করেন। এ প্রসঙ্গে বিজয় বলেন, ‘‘আমি মাড়োয়ারি পরিবারের ছেলে। আমাদের পরিবারে ১৬-১৭ বছর বয়সেই বিয়ে হয়ে যায় ছেলেদের। অনেক দিন আগে থেকেই আমার বিয়ে দেওয়া নিয়ে বাড়ির সকলেই অত্যন্ত আগ্রহী। আর এখন এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে, কারণ আমি বিয়ের বয়স পার করে ফেলেছি।’’বিয়ের চাপ যে শুধু বিজয়ের বাড়ি থেকে আসছে, তা নয়। একই রকম চাপে রয়েছেন নাকি তমন্নাও। কিছু দিন আগেই ৩৩-এ পা দিয়েছেন নায়িকা। ফলে এ বার মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য নাকি উঠেপড়ে লেগেছেন তাঁর বাড়ির লোকেরা। বাড়ির চাপে পড়ে বিয়েটা করেই ফেলবেন, নাকি আরও কিছু দিন চুটিয়ে প্রেম করবেন বিজয়-তমন্না, সেটা অবশ্য তাঁরাই বলতে পারবেন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।