মুরগির ঝোল, ঝাল আর ভাল লাগে না? এ বার চিকেনের পদে নিয়ে আসুন কমলালেবুর ‘টুইস্ট’

3rd February 2024 6:37 pm Country News
মুরগির ঝোল, ঝাল আর ভাল লাগে না? এ বার চিকেনের পদে নিয়ে আসুন কমলালেবুর ‘টুইস্ট’


বাজারে গেলে আর কিছু আসুক না আসুক মুরগির মাংস আসবেই। চটজলদি কিছু রান্না করতে হলে মুরগির মাংসের উপর ভরসা করাই যায়। চিলি চিকেন, চিকেন ভর্তা, কষা মাংস— মুরগির মাংস দিয়ে চটজলদি বানিয়ে ফেলা যায় নানা রকমারি পদ। শীতের মরসুমে বাজারে কমলালেবুর ছড়াছড়ি। এই ফল দিয়েই বানিয়ে ফেলতে পারেন মুরগির নতুন পদ। জেনে নিন কমলা চিকেনের সহজ ও সুস্বাদু রেসিপি।

উপকরণ

 

হাড় ছাড়া মুরগির মাংস: ৫০০ গ্রাম

ডিম: ২টি

 

গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ

 

ময়দা: আধ কাপ

 

কর্নফ্লাওয়ার: ৩ টেবিল চামচ

 

সয়া সস: ২ টেবিল চামচ

 

চিলি সস: ১ টেবিল চামচ

 

কমলালেবুর রস: আধ কাপ

 

পাতিলেবুর রস: ১ টেবিল চামচ

 

ভিনিগার: ১ টেবিল চামচ

 

ব্রাউন সুগার: ২-৩ টেবিল চামচ

 

আদা-রসুন বাটা: ২ টেবিল চামচ

 

কমলালেবুর খোসা: পরিমাণ মতো

 

ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ

 

পেঁয়াজপাতা কুচি: ২ টেবিল চামচ

 

সাদা তেল: ১ কাপ

 

ভাজা তিল: ১ টেবিল চামচ

 

নুন: স্বাদ মতো

 

প্রণালী:

 

প্রথমে মুরগির মাংস ছোট ছোট টুকরোয় কেটে নিন। নুন, রসুন বাটা আর পাতিলেবুর রস দিয়ে ঘণ্টাখানেক মাখিয়ে রাখুন। এ বার একটি পাত্রে কমলালেবুর রস নিন। তাতে একে একে অল্প পাতিলেবুর রস, সয়া সস, ব্রাউন সুগার আর এক কাপ জল ভাল করে মিশিয়ে নিন। অন্য একটি বাটিতে ময়দা, ডিম, সয়া সস, চিলি সস, গোলমরিচ গুঁড়ো আর নুন মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। ম্যারিনেট করে রাখা মুরগির মাংসের টুকরোগুলি ব্যাটারে ডুবিয়ে গরম তেলে লাল লাল করে ভেজে তুলে নিন। এ বার ওই কড়াই থেকে বাড়তি তেল তুলে নিয়ে অবশিষ্ট তেলে আদা-রসুন বাটা দিন। আদা-রসুন সামান্য ভাজা ভাজা হয়ে এলে লেবুর রসের মিশ্রণটি কড়াইয়ে ঢেলে দিন। এ বার কমলালেবুর খোসা গ্রেট করে দিন। গোলমরিচ গুঁড়ো দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। একটি বাটিতে অল্প জলে কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখুন। এ বার কড়াইয়ে জলে গুলে রাখা কর্নফ্লাওয়ারও ঢেলে দিন। স্বাদ মতো নুন ও সামান্য চিনি দিন। গ্রেভি ঘন হয়ে এলে ভেজে রাখা চিকেনের টুকরোগুলি ঝোলে ছেড়ে দিন। কয়েক মিনিট নাড়াচাড়া করে অল্প পাতিলেবুর রস, তিল, স্প্রিং অনিয়ন আর সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন কমলা চিকেন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।