শীতে ত্বকের যত্ন নিন বলি অভিনেত্রীর টিপস মেনে

2nd February 2024 10:27 pm Country News
শীতে ত্বকের যত্ন নিন বলি অভিনেত্রীর টিপস মেনে


কমবেশি প্রায় সব তারকারই বিউটি পার্লারে গিয়ে ভিড় করেন । এমনকি তারাও বিশ্বমানের নামিদামি সব প্রসাধনীও ব্যবহার করে থাকেন ত্বকের যত্নে।কিন্তু তার মানে এই নয় যে,তারা প্রাকৃতিক উপাদান ব্যবহার করেন না।কারণ বলিউডের অনেক তারকা আছেন,যারা ঘরোয়া উপাদান ব্যবহার করে মাস্ক তৈরি করেন ত্বকের যত্নে।এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের বিউটি রুটিন কমবেশি শেয়ার করে থাকেন। আর তেমনই একজন হলেন বলিউডের অভিনেত্রী তামান্না ভাটিয়া। যার রূপের জাদুতে সবাই মুগ্ধ হয়ে যান। অভিনয়ের পাশাপাশি দাগ-ছোপহীন উজ্জ্বল ত্বকের জন্য অনুরাগীদের নজরে থাকেন বাহুবলীখ্যাত এই অভিনেত্রী।তিনি তার নিজের ইনস্টাগ্রামে নিয়মিত শরীরচর্চা ও রূপচর্চার টোটকা দেন। তিনি শীতেও ত্বকের প্রাকৃতিক জেল্লা ধরে রাখতে,ত্বক থেকে মৃত কোষ দূর করতে রান্নাঘরের তিনটি উপকরণ দিয়ে বিশেষ একটি মাস্ক তৈরি করে ব্যবহার করেন।এটি লাগানোর ঠিক ১০ মিনিট পর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নেন।তামান্না ভাটিয়া জানিয়েছেন,এই মাস্ক আবার স্ক্রাব হিসেবেও ব্যবহার করা যায়। তবে যাদের ত্বক সেনসিটিভ তাদের মুখে এই স্ক্রাব ব্যবহার না করাই ভালো বলে জানিয়েছেন তিনি।ঝলমলে ও চকচকে স্বচ্ছ ত্বক পেতে অবসর কিংবা সপ্তাহে অন্তত একবার ব্যবহার করতে পারেন তামান্নার এই ঘরোয়া মাস্ক।

আসুন জেনে নেই এই মাস্ক তৈরি করতে কী কী লাগবে ও কীভাবে বানাবেন-

উপাদান:

১)চন্দনের গুঁড়া ১টেবিল চামচ

২)কফি আধা টেবিল চামচ

৩)মধু ১ টেবিল চামচ

পদ্ধতি:

প্রথমে একটি ছোট পাত্রে এই তিনটি উপাদান ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণ যদি খুব ঘন হয়ে যায় তাই প্রয়োজনে সামান্য গোলাপ জল মিশিয়ে নিতে পারেন।এরজন্য প্রথমে মাইল্ড কোনো ক্লিনজার দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। তারপর মুখে ১০মিনিট এই মাস্কটি লাগিয়ে রাখুন।এরপর মাস্কটি শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন একটু স্ক্রাব করে।তারপর স্কিন কেয়ার রুটিন অনুসরণ করে ত্বকে টোনার,ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ভালো করে মেখে নিন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।