রিমুভার ছাড়া কীভাবে তুলবেন নেলপলিশ? জানুন টিপস

2nd February 2024 9:21 pm Country News
রিমুভার ছাড়া কীভাবে তুলবেন নেলপলিশ? জানুন টিপস


নখ সাজাতে ব্যবহার করা হয় নেলপলিশ। পছন্দের যেকোনো রঙে নখ রাঙানো যায় চাইলেই। নেলপলিশ ব্যবহার করার পাশাপাশি এটি তোলার ব্যবস্থাও থাকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে নেলপলিশ তোলার জন্য ব্যবহার করা হয় নেলপলিশ রিমুভার। কিন্তু এটি ফুরিয়ে যেতে পারে বা হাতের কাছে না থাকতে পারে। এমন অবস্থায় নেলপলিশ তুলবেন কী করে?আজ চলুন জেনে নেওয়া যাক রিমুভার ছাড়াই নেইলপলিশ তোলার উপায়-

হ্যান্ড স্যানিটাইজার

বর্তমানে প্রায় সবার কাছেই হ্যান্ড স্যানিটাইজার থাকে। কারণ করোনা মহামারির কারণে আমরা আগের থেকে বেশি সতর্ক হয়েছি। ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য নিচ্ছি সব ধরনের প্রস্তুতি। আপনার ব্যাগে অন্যান্য জিনিসের সঙ্গে একটি হ্যান্ড স্যানিটাইজারও নিশ্চয়ই থাকে? নেলপলিশ রিমুভার না থাকলে নেলপলিশ তুলতে ব্যবহার করতে পারেন হ্যান্ড স্যানিটাইজার। এটি সামান্য করে নখে স্প্রে করে নিন। এরপর তুলো দিয়ে হালকাভাবে ঘষে তুলুন। এতে নেলপলিশ সহজেই তুলে ফেলতে পারবেন।

পারফিউম

নিজেকে সুরভিত রাখার জন্য পারফিউম ব্যবহার করেন তো? এবার সেই পারফিউম ব্যবহার করতে পারবেন নেলপলিশ রিমুভারের বদলে। কারণ এটিও নেলপলিশ তুলতে সমান কার্যকরী। হ্যান্ড স্যানিটাইজারের মতো এটিও অল্প করে নখের উপর স্প্রে করতে হবে। এরপর টিস্যু দিয়ে ধীরে ধীরে ঘষে তুলতে হবে। তাতে নেলপলিশ উঠে যাবে। তবে নখে কখনোই জোরে ঘষা দেবেন না।

ডিওডোরেন্ট

ঘামের গন্ধ ঠেকাতে যে ডিওডোরেন্ট ব্যবহার করেন, তার মাধ্যমেও তোলা সম্ভব নেলপলিশ। প্রথমে নখের উপর সামান্য ডিওডোরেন্ট স্প্রে করতে হবে। এরপর তুলো দিয়ে হালকা করে ঘষে নিতে হবে। প্রথমবারে নেলপলিশ নাও উঠতে পারেন। এমন হলে দুইবার ব্যবহার করুন।

টুথপেস্ট

টুথপেস্ট দাঁত মাজতে কাজে লাগে একথা তো সবারই জানা। তাই বলে এটি দিয়ে নেলপলিশও তোলা সম্ভব? উত্তর হলো, হ্যাঁ। প্রথমে নখের উপর সামান্য টুথপেস্ট নেবেন। এরপর তাতে পুরোনো টুথব্রাশ দিয়ে হাল্কা করে নখের উপর ঘষে নেবেন। টুথপেস্টে থাকে ইথানল যা নেলপলিশ রিমুভারেও ব্যবহৃত হয়।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।