রুটি বানিয়ে রাখলে শক্ত হয়ে যাচ্ছে? যে উপায়ে নরম তুলতুলে রাখবেন

2nd February 2024 9:14 pm Country News
রুটি বানিয়ে রাখলে শক্ত হয়ে যাচ্ছে? যে উপায়ে নরম তুলতুলে রাখবেন


রূটি খেতে ভালোবাসলেও বানাতে পছন্দ করেন না অনেকে। রুটি বানানো অনেকের কাছেই বেশ ঝক্কির কাজ। রান্নায় দারুণ পটু হলেও এমন অনেকে আছেন যারা রুটি বানাতে গিয়েই বিপাকে পড়েন। কারও রুটি গোল না হয়ে তাহলে মানচিত্রের মতো হয়ে যায়, কারও আবার রুটি ঠিকঠাক হলেও কিছুক্ষণ পরে পাঁপড়ের মতো শক্ত হয়ে যায়!কয়েকটি উপায় জানলেই রুটি অনেক ক্ষণ পরে খেলেও শক্ত হবে না। চলুন তবে জেনে নেয়া যাক রুটি যেভাবে রাখলে নরম তুলতুলে থাকবে সে সম্পর্কে->>> রুটির আটা মাখার সময়ে তাতে হালকা গরম জল ব্যবহার করুন। তারপর সেই জল দিয়ে ভালো করে আটা মাখুন। আটার সঙ্গে সামান্য তেলও মেশাতে পারেন।এই পন্থা মেনে চললে আটা শক্ত হয়ে যাবে না এবং রুটি বানানোর সময় সুবিধে হবে।>>> আটা মাখার সঙ্গে সঙ্গে তা দিয়ে রুটি তৈরি করবেন না। বরং একটি বাটিতে মাখা আটা রেখে ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট পর লেচি তৈরি করুন।>>> রুটি তৈরি করার সময়ে অনেকেই কিন্তু কম-বেশি শুকনো আটা ব্যবহার করে থাকেন। সে ক্ষেত্রে অবশ্যই রুটি সেঁকে নেয়ার আগে ভালো করে শুকনো আটা ঝেড়ে নেবেন।>>> রুটি বানিয়ে হটপটে রাখাই শ্রেয়।তবে সে ক্ষেত্রেও কাপড়ে মুড়িয়ে রাখা ভালো। না হলে শক্ত হয়ে যাবে রুটি।>>> অনেক সময়ে কোনো কোনো পদের সঙ্গে একটু মোটা রুটি খেতে ভালো লাগে। তবে আটা দিয়ে মোটা রুটি বানালে তা শক্ত হয়ে যায়। সে ক্ষেত্রে আটার সঙ্গে খানিকটা দই মিশিয়ে নিতে পারেন।>>> অনেকের ধারণা, রুটি পালতা করে বেললেই বুঝি নরম হয়।এই ধারণা ভুল। খুব বেশি পাতলা রুটি করলে তা খানিক ক্ষণ পরেই শক্ত পাঁপড়ের মতো হয়ে যায়। তাই খুব পাতলা রুটি না করাই ভাল।>>> তাওয়া ভালো করে গরম না হলে রুটি কখনোই ফুলবে না। আবার খুব বেশি গরম হয়ে গেলে রুটি পুড়ে যাবে। তাই তাওয়া সঠিক মাত্রায় যাতে গরম থাকে, সে দিকে নজর রাখুন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।