বড় পর্দায় শাহরুখ-যশকে একসঙ্গে দেখা যেতেই পারে, শুধু বাধা হয়ে দাঁড়াচ্ছে একটি কারণ! কী সেই কারন?

31st January 2024 1:40 pm Country News
বড় পর্দায় শাহরুখ-যশকে একসঙ্গে দেখা যেতেই পারে, শুধু বাধা হয়ে দাঁড়াচ্ছে একটি কারণ! কী সেই কারন?


নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছে ‘কেজিএফ’ তারকা যশ। বেশ কয়েক মাস ধরেই চর্চা চলছে যশের চরিত্র নিয়ে। শোনা গিয়েছে, রাবণের চরিত্রে দেখা যাবে তারকাকে। রাবণের চরিত্রে অভিনয় করবেন, না কি করবেন না— এই নিয়ে দোটানা ছিলেন এক সময়। শেষমেশ অবশ্য সম্মত হয়েছেন যশ। এ বার জোর জল্পনা, শাহরুখ খানের সঙ্গে নাকি জুটি বাঁধতে চলেছেন এই দক্ষিণী তারকা। রেড চিলিজ় এন্টারটেইনমেন্টের সঙ্গে কথা হয়েছে কয়েক প্রস্থ। তবু আটকে যাচ্ছেন কোন বিষয়গুলির জন্য?

গত বছর হ্যাট্রিক করেছেন শাহরুখ। একই বছর পর পর তিনটি ছবি মুক্তি পায় তাঁর। যার মধ্যে ‘পাঠান’ ও ‘জওয়ান’ বক্স অফিসে নতুন নজির সৃষ্টি করেছে। এ বার প্রস্তুতি নতুন কাজের। সেই কারণের যশের সঙ্গে বার কয়েক কথায়ও হয়েছে অভিনেতার প্রযোজনা সংস্থার। তবে চিত্রনাট্যের কারণেই কথা এগোচ্ছে না।

ঘনিষ্ঠ সূত্রের খবর, দুই তারকাই একসঙ্গে কাজ করার জন্য উৎসাহিত। তবে তাড়াহুড়ো করে কোনও ভুল সিদ্ধান্ত নিয়ে অনুরাগীদের হতাশ করতে চান না তাঁরা। সঠিক চিত্রনাট্য ও গল্পের প্রয়োজন। হটকারিতা নয় বরং ভেবেচিন্তে পা ফেলতে চান দু’জনেই। যশের প্রথম ছবি রামায়ণ হলে তাঁর দ্বিতীয় ছবির জন্য প্রাথমিক ভাবে রেড চিলিজ়ের সঙ্গে কথা হয়েছে তারকার। তবে এখনই এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না তাঁর। এমনিতেই গত বছর ঐতিহাসিক প্রত্যাবর্তনের পর পরবর্তী কাজের জন্য ভেবেচিন্তে এগোতে চাইছেন শাহরুখ।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।