নাক ডাকার সমস্যা থেকে মুক্তি পেতে চান এই টিপসগুলো কাজে লাগান

27th January 2024 7:46 pm Country News
নাক ডাকার সমস্যা থেকে মুক্তি পেতে চান এই টিপসগুলো কাজে লাগান


সারাদিন হাড়ভাঙা পরিশ্রমের পর ঘুমাতে গেছেন। অথচ নিজের ঘুমও পর্যাপ্ত হলো না, সঙ্গীও চটে লাল। কারণ, আপনার নাক ডাকা। এই সমস্যা প্রায় প্রতিটি ঘরেই এখন জাঁকিয়ে বসেছে। কিন্তু মুক্তির পথটি প্রায় কেউই জানেন না।আবার উল্টোটাও হতে পারে। ঘুমের সময় সঙ্গীর নাক ডাকায় বিরক্ত হওয়াটাই অভ্যাসে দাঁড়িয়ে গেছে অনেকের।শত অনুরোধ-উপরোধেও সমস্যা মেটে না। শেষ পর্যন্ত নিজেই অন্য ঘরে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হতে হয়। এভাবে হয়তো রাত কাটিয়ে দেওয়াটাই অনেকের রুটিন হয়ে দাঁড়িয়েছে।নাক ডাকার অভ্যাসকে খুব একটা নিরাপদ বলে ভাবতে রাজি নন চিকিত্‍সকরাও। শ্বাস-প্রশ্বাসের অসুবিধা ছাড়াও স্লিপ অ্যাপনিয়াকেও এই অতিরিক্ত নাক ডাকার কারণ হিসেবে চিহ্নিত করছেন তারা। চিকিত্‍সকদের মতে, স্লিপ অ্যাপনিয়ার কারণেও নাক ডাকার সমস্যা আসতে পারে, যা বাড়িয়ে তুলছে হৃদরোগ। ডেকে আনছে মৃত্যুর ঝুঁকি।চিকিত্‍সকদের মতে, ন্যাজাল প্যাসেজে অতিরিক্ত মিউকাস জমে যাওয়ার কারণে ঘুমের সময় নাক ডাকার ঘটনা ঘটে। এছাড়া স্লিপ অ্যাপনিয়ার কারণেও অনেক সময়ে নাক ডাকে। সোজা ভাবে বললে নাক ও গলার মধ্যে দিয়ে বায়ু চলাচলে বাধার সৃষ্টি হলেই গোটা শ্বাসযন্ত্রে এক ধরনের কম্পন তৈরি হয়। সে ক্ষেত্রে নাকডাকা এক ধরনের সঙ্কেতও।স্লিপ অ্যাপনিয়া বা নাক ডাকার সমস্যাকে অবহেলা করা বোকামি। তাই চিকিত্‍সকের পরামর্শ নিন অবশ্যই। তবে কিছু নিয়ম মেনে চললে নাক ডাকার সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়। জানেন কী কী কৌশলে নিয়ন্ত্রণে থাকবে এই অভ্যাস?ওজন ঝরান দ্রুত। অফিস থেকে ফেরার পথে কিছুটা পথ হাঁটুন। নজর দিন ডায়েটেও। ভাজাপোড়া জাতীয় খাবারের প্রতি লোভ কমান। বরং বাড়িয়ে দিন ফল বা ফলের রস খাওয়া।মদ্যপান নাক ডাকার অন্যতম ট্রিগার। মদে আসক্তি থাকলে তা নিয়ন্ত্রণে আনুন। তালিকা থেকে বাদ দিন কফিও।এক দিকে পাশ ফিরে ঘুমালে নাক ডাকার সমস্যা অনেকটা হ্রাস পায়। তাই চিত হয়ে শোবার অভ্যেস থাকলে তা বদলে ফেলতে হবে। আপনার সঙ্গীকেও বলুন, তার‌ ঘুমে ব্যাঘাত ঘটলে আপনাকে পাশ ফিরিয়ে দিতে। প্রথম কয়েক দিন সমস্যা হবে, তারপর অভ্যেস হয়ে যাবে।ঘুমাতে যাওয়ার আগে ভারী খাওয়ার খাবার অভ্যাস ত্যাগ করুন। 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।