শীতে এক সোয়েটার পরুন পাঁচ রকম ভাবে

25th January 2024 8:28 pm Country News
শীতে এক সোয়েটার পরুন পাঁচ রকম ভাবে


শীতে জামা তো দিন বদলে পরে নেওয়া যায়, কিন্তু সোয়েটারের সংখ্যা তো আর অতটাও নয়। তাহলে কী করবেন? উপায় আছে, এক সোয়েটারকেই পাঁচ রকমভাবে পরে ফেলা যায়। জেনে নিন তাহলে-স্টাইলিস্ট স্কার্ফ। শীতের সঙ্গী এই জিনিসটি একটু বেশি ঠান্ডা লাগলে ব্যবহার করা যায়, সেরকমই স্টাইলাইজ করে দেওয়া যায়।যদি সোয়েটারের (Sweater)রং একটি ফিকে হয়, তাহলে ব্রাইট রঙের স্কার্ফ ব্যবহার করুন। জুতোর সঙ্গে ম্যাচ করে স্কার্ফ পরলে বেশ একটা এলিগেন্ট লুক আসে।অফিস যাওয়া কিংবা সহকর্মীদের সঙ্গে একটু কফি (Coffee)খেতে যাওয়ার হলে শীতকালে একটু সেমি-ফর্মাল লুক নিতে পারেন। সোয়েটারের নিচে ম্যাচিং করা ফুলস্লিভ কলার দেওয়া শার্ট পরবেন। সঙ্গে ফর্মাল প্যান্ট। দেখবেন লুক কেমন পালটে গিয়েছে।এখন বয়ফ্রেন্ড জিনসের ট্রেন্ড কিন্তু ভালোভাবেই দেখা যাচ্ছে। এই ধরনের ওভারসাইজ জিনসের সঙ্গে সোয়েটারের কম্বিনেশন বেশ ভালো যায়। আপনার সোয়েটার ডিপনেকও হতে পারে, আবার বন্ধগলাও হতে পারে। দেখতে দুটোই ভালো লাগবে।শীতকালে টুপি ভীষণ দরকারি। মাথা-কান বাঁচানোর পাশাপাশি আলাদা স্টাইল স্টেটমেন্টও তৈরি করে দেয়। ড্যাড হ্যাট, বেনিজ, বেসবল ক্যাপ, ট্রাকার হ্যাট কত ধরনের টুপি রয়েছে সোয়েটারের সঙ্গে পরার জন্য। পছন্দমতো বেছে নিন। দেখতে পাবেন, একই সোয়েটার অথচ আপনার লুক পালটে গিয়েছে।খুব বেশি ঠান্ডা থাকলে সোয়েটারের সঙ্গে ওভারকোট নিয়ে নিতে পারেন। দারুণ মানাবে কিন্তু। কালো সোয়েটারের সঙ্গে যে কোনও রঙের ওভারকোট নেওয়া যায়। তার সঙ্গে টুপি, স্কার্ফ কিংবা মাফলারও ভালো চলে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।